খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

নৌবাহিনীর অভিযানে খুলনা জেলার দিঘলিয়ায় ওয়ারেন্ট ভুক্ত ৪ আসামি গ্রেফতার

ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি : দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকান্ড দমনে বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাতে দিঘলিয়া উপজেলার গাজিরহাট এলাকায় বাংলাদেশ নৌবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে।অভিযান পরিচালনাকালে দিঘলিয়া থানায় ওয়ারেন্ট ভুক্ত মামলার আসামি মঞ্জু শিকদার, বেঞ্জির শিকদার, ফিরোজ সিকদার এবং শামীম শেখ কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। উক্ত অভিযানে দিঘলিয়া থানার পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।স্থানীয় এলাকাবাসী এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে।পরবর্তীতে গ্রেফতারকৃত ব্যক্তিদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়।উল্লেখ্য, বর্তমান সরকাররের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী নিজস্ব দায়িত্বপ্রাপ্ত গুরুত্বপূর্ণ এলাকাসমূহে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও সন্ত্রাস নির্মূলে কঠোর অভিযান ও টহল অব্যাহত রাখবে বলে বাংলাদেশ নৌবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

September 17, 2025
নৌবাহিনীর অভিযানে খুলনা জেলার দিঘলিয়ায় ওয়ারেন্ট ভুক্ত ৪ আসামি গ্রেফতার

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT