খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

খুলনায় বিএনপি নেতা বাবুর বাড়িতে সন্ত্রাসী হামলা,খোঁজ নিতে গেলেন পারভেজ মল্লিক

তেরখাদা প্রতিনিধি :খুলনায় জেলা বিএনপির সদস্য সচিব শেখ আবু হোসেন বাবুর বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আতঙ্কিত এলাকাবাসী ও উদ্বিগ্ন দলীয় নেতাকর্মীদের মাঝে স্বস্তি দিতে সরাসরি তার বাড়িতে ছুটে যান যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী পারভেজ মল্লিক।বুধবার বিকেলে তিনি রূপসা উপজেলার আইচগাতীতে অবস্থিত বাবুর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান এবং ঘটনার পরবর্তী পরিস্থিতি সম্পর্কে ঘনিষ্ঠভাবে অবহিত হন। ঘটনাস্থলে গিয়ে তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।সোমবার দিবাগত রাতে সংঘটিত এ ঘটনায় দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে বাড়ির সামনে অবস্থান নেয়। পরে পাঁচজন যুবক বাড়ির ভেতরে ঢুকে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এ সময় পরিবারের সদস্যরা বাড়ির ভেতরে অবস্থান করছিলেন। স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।সম্প্রতি দীর্ঘদিনের চিকিৎসা শেষে রাজনীতিতে সক্রিয়ভাবে ফিরে এসেছেন শেখ আবু হোসেন বাবু। তার প্রত্যাবর্তনের পরপরই এমন সন্ত্রাসী হামলাকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মনে করছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। তারা বলছেন, এ হামলা শুধু একজন নেতার বাড়ির ওপর নয়, এটি পুরো দলের মনোবলের ওপর আঘাত।পারভেজ মল্লিক এ ঘটনার জন্য দায়ীদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একইসঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই ধরনের হামলার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে সাধারণ মানুষের মধ্যেও নিরাপত্তাহীনতা আরও বাড়তে পারে।তিনি মনে করেন, রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে মতপার্থক্য থাকলেও তা কখনই সহিংসতার মাধ্যমে প্রকাশ হওয়া উচিত নয়। একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ বজায় রাখার স্বার্থেই এমন ঘটনার দৃষ্টান্তমূলক প্রতিক্রিয়া জরুরি।হামলার ঘটনার পর এখনো স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে দলীয় নেতাকর্মীরা সক্রিয়ভাবে ঘটনাস্থলে নজর রাখছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ প্রত্যাশা করছেন।

September 17, 2025
খুলনায় বিএনপি নেতা বাবুর বাড়িতে সন্ত্রাসী হামলা,খোঁজ নিতে গেলেন পারভেজ মল্লিক

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT