খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

খুলনার তেরখাদায় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে উঠান বৈঠক করলেন পারভেজ মল্লিক

তেরখাদা প্রতিনিধি  : বিএনপির কেন্দ্রীয় রাজনীতির সঙ্গে যুক্ত এবং যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে সক্রিয় হয়েছেন। বুধবার রাতে তিনি তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নের ভুজনিয়া গ্রামে সনাতন ধর্মাবলম্বী স্থানীয় জনগণের সঙ্গে এক উঠান বৈঠকে অংশগ্রহণ করেন। ভুজনিয়া মন্দিরের সামনে অনুষ্ঠিত এই বৈঠকটি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত হয়।বৈঠকে পারভেজ মল্লিক নিজ এলাকা ও মানুষের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরেন এবং সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি খুলনা-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়নপ্রত্যাশী হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে ধানের শীষ প্রতীক পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি জনগণের কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এবং বলেন, এমপি হওয়ার আগেই এলাকার মানুষের জন্য কাজ শুরু করবেন।বৈঠকে এলাকার বিভিন্ন সমস্যা, বিশেষ করে নিরাপত্তা ইস্যুকে গুরুত্ব দিয়ে আলোচনা হয়। পারভেজ মল্লিক বলেন, এই সমস্যা সমাধানে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তিনি জনগণের সঙ্গে প্রতারণা না করার প্রতিশ্রুতি দেন এবং তাদের সুখ-দুঃখে সবসময় পাশে থাকার আশ্বাস দেন।বৈঠকের পূর্বে তিনি স্থানীয় মন্দির পরিদর্শন করেন এবং মন্দির কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এলাকার উন্নয়ন ও সম্প্রীতির লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।উক্ত অনুষ্ঠানে তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল হোসেন, তেরখাদা থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম মোস্তাক আহমেদ, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ রবিউল ইসলাম লাখু, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সরদার জিয়াউর রহমান, তেরখাদা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক গোলজার আলম, ইউনিয়ন বিএনপি নেতা আবু খায়ের, সাবেক ক্ষুদ্র ও কুটির শিল্প সম্পাদক শেখ লালিম, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ শেখ, জাসাস এর সদস্য সচিব মুন্না পারভেজ, বাহার মোল্লা, এনামুল শেখ, মো. তফসির ফকির, আজিজ, চৌধুরী সবুজ, জুয়েল, এনামুল শেখ, বাবু চৌধুরী, সাবু শেখ, সোহেল ও ছাত্র নেতা মো. জিহাদ শেখ উপস্থিত ছিলেন।স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উপস্থিত ছিলেন সুনিত্য রায়, বিকাশ বিশ্বাস, অসীম বাওয়ালি, ইউনিয়ন পরিষদ সদস্য শংকর রায়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।পারভেজ মল্লিকের এই উঠান বৈঠক স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ আলোচনার জন্ম দিয়েছে এবং তার নির্বাচনী প্রচারণায় একটি নতুন মাত্রা যুক্ত করেছে।

September 17, 2025
খুলনার তেরখাদায় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে উঠান বৈঠক করলেন পারভেজ মল্লিক

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT