খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় “আন্তঃবাহিনী সাঁতার, ওয়াটারপোলো ও ডাইভিং প্রতিযোগিতা’ সমাপ্ত

সুমাইয়া খাতুন খুলনা সময়ের খবরের ডেক্স : বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় আন্তঃবাহিনী “সাঁতার, ওয়াটারপোলো ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৫’ আজ বৃহস্পতিবার (১৮-০৯-২০২৫) ঢাকার বনানীস্থ নৌবাহিনী সদর দপ্তর সুইমিং কমপ্লেক্সে সমাপ্ত হয়েছে। প্রতিযোগিতার সমাপনী দিনে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, ওএসপি, এনপিপি, আরসিডিএস, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। গত ১৪ সেপ্টেম্বর ২০২৫ হতে অনুষ্ঠিত পাঁচদিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী মোট ১৯ টি স্বর্ণ জয় করে শীর্ষস্থান অর্জন করেছে। এছাড়াও, নৌবাহিনী ০৪ টি রৌপ্য এবং ০৭ টি ব্রোঞ্জ পদক লাভ করে। প্রতিযোগিতায় সেনাবাহিনী মোট ০৪ টি স্বর্ণ, ১৯ টি রৌপ্য এবং ১২ টি ব্রোঞ্জ পদক অর্জন করে দ্বিতীয় স্থান ও বাংলাদেশ বিমান বাহিনী ০৪ টি ব্রোঞ্জ পদক পেয়ে তৃতীয় স্থান অধিকার করে। প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর সঃ সংখ্যা ২০২২০৫৪৪ মোঃ সামিউল ইসলাম, এলমিউজ এবং সঃ সংখ্যা ২০২৩১৪৬৩ কাজল মিয়া, পিও (পিটি-১) উভয়ই ০৪ টি ইভেন্টে অংশগ্রহণ করে প্রতি ইভেন্টে স্বর্ণ পদক লাভ করায় যৌথভাবে সেরা খেলোয়াড় বিবেচিত হন। এ সময় সশস্ত্র বাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তাসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের খেলোয়াড়বৃন্দ এবং সামরিক ও অসামরিক সদস্যগণ উপস্থিত ছিলেন।

September 18, 2025
বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় “আন্তঃবাহিনী সাঁতার, ওয়াটারপোলো ও ডাইভিং প্রতিযোগিতা’ সমাপ্ত

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT