খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

যৌতুকসহ ৮ আইনে সরাসরি মামলা নেবে না আদালত

 

নিজস্ব প্রতিবেদক //ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, কুমিল্লা, নোয়াখালী, রাঙ্গামাটি, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলায় আটটি আইনের অধীনে আদালতে সরাসরি মামলা করা যাবে না। মামলার আগে সংশ্লিষ্ট জেলা লিগ্যাল এইড অফিসে মধ্যস্থতা বাধ্যতামূলক করা হয়েছে।জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার গণবিজ্ঞপ্তি অনুযায়ী, আইন সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এর ক্ষমতাবলে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকে এ বিধান কার্যকর হয়েছে।কোন কোন আইনে সরাসরি মামলা নয়—১. পারিবারিক আদালত আইন (২০২৩) এর ধারা ৫ সংক্রান্ত মামলা২. বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন (১৯৯১) এর বিরোধ৩. সহকারী জজ আদালতের এখতিয়ারভুক্ত বণ্টন বিরোধ ৪. স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড ট্যানেন্সি অ্যাক্ট (১৯৫০) এর অগ্রক্রয় সংক্রান্ত বিরোধ ৫. নন-অ্যাগ্রিকালচারাল ট্যানেন্সি অ্যাক্ট (১৯৪৯) এর অগ্রক্রয় সংক্রান্ত বিরোধ ৬. পিতামাতার ভরণপোষণ আইন (২০১৩) এর অধীন বিরোধ ৭. যৌতুক নিরোধ আইন (২০১৮) এর ধারা ৩ ও ৪ এর অভিযোগ ৮. নারী ও শিশু নির্যাতন দমন আইন (২০০০) এর ধারা ১১(গ) অনুযায়ী যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগ চিফ লিগ্যাল এইড অফিসার (বিচারক) কর্তৃক প্রত্যায়িত প্রতিটি মধ্যস্থতা চুক্তি চূড়ান্ত ও বলবৎযোগ্য হবে। আদালতে তা ডিক্রি বা চূড়ান্ত আদেশ হিসেবে গণ্য হবে।উদ্বোধনী অনুষ্ঠানে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, এই পদক্ষেপের ফলে ন্যায়বিচার প্রসারিত হবে এবং দরিদ্র-অসহায় মানুষের প্রতিকার পাওয়ার সুযোগ বাড়বে। তিনি আরও জানান, লিগ্যাল এইডে দায়িত্বে থাকবেন সিনিয়র যুগ্ম জেলা ও দায়রা জজ এবং একজন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ।

September 19, 2025
যৌতুকসহ ৮ আইনে সরাসরি মামলা নেবে না আদালত

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT