
নিজস্ব প্রতিবেদক : আফগানিস্তানের বিপক্ষে শ্রীলংকার জয়ে দুশ্চিন্তা কেটে গেল বাংলাদেশের। টাইগারদের সঙ্গে নিয়েই এশিয়া কাপের সুপার ফোরে চলে গেল শ্রীলংকা ক্রিকেট দল। টুর্নামেন্টে অসাধারণ ক্রিকেট খেলেও টানা দুই ম্যাচে বাংলাদেশ ও শ্রীলংকার বিপক্ষে হেরে আসর থেকে বিদায় নিল আফগানিস্তান ক্রিকেট দল। শনিবার (২০ সেপ্টেম্বর) থেকে শুরু হবে সুপার ফোরের খেলা। সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা। ২৪ সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে টাইগাররা। ২৫ সেপ্টেম্বর সুপার ফোরে বাংলাদেশ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে।সুপার ফোরের সূচি ১. বাংলাদেশ-শ্রীলংকা, ২০ সেপ্টেম্বর, দুবাই।২. ভারত-পাকিস্তান, ২১ সেপ্টেম্বর, দুবাই।৩. পাকিস্তান-শ্রীলংকা, ২৩ সেপ্টেম্বর, আবু ধাবি।৪. বাংলাদেশ-ভারত, ২৪ সেপ্টেম্বর, দুবাই।৫. বাংলাদেশ-পাকিস্তান, ২৫ সেপ্টেম্বর, দুবাই।৬. ভারত-শ্রীলংকা, ২৬ সেপ্টেম্বর, দুবাই। সবগুলো ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
