খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

মঙ্গলকোট ইউনিয়নের দুর্গাপূজা পরিচালনা কমিটির সাথে বিএনপির মতবিনিময়

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি : কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নে ৫ টি স্থানের দুর্গা পূজা পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে উপজেলা বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৯ সেপ্টেম্বর-২৫) রাতে মঙ্গলকোট বাজার দূর্গা পূজা মন্দির প্রাঙ্গনে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।মতবিনিময় সভায় মঙ্গলকোট বাজার দূর্গা পূজা মন্দির কমিটির সভাপতি পল্লী চিকিৎসক তৃপ্তি রায়ের সভাপতিত্বে এবং প্রধান পৃষ্ঠপোষক আশুতোষ হালদার-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন কুমার ব্রহ্ম প্রমূখ।মঙ্গলকোট ইউনিয়নে ৫ টি পুজা মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে কিছু আর্থিক সহায়তা প্রদান করেন প্রধান অতিথির পক্ষে সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউছুপ আলী, বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ও সনাতন ধর্মীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।পাঁচটি দূর্গা মন্দির থেকে অনুদান গ্রহণ করেন, মঙ্গলকোট বাজার দূর্গা পূজা পরিচালনা কমিটির সভাপতি পল্লী চিকিৎসক তৃপ্তি রায়, সাধারণ সম্পাদক বাসুদেব দাস। মঙ্গলকোট চোধূরী বাড়ি দূর্গা পূজা পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ চৌধুরী। কন্দর্পপুর সার্বজনীন দূর্গা পূজা পরিচালনা কমিটির সভাপতি গোবিন্দ পাল ও সাধারণ সম্পাদক দীপক পাল। পাঁচপোতা দাসপাড়া সার্বজনীন দূর্গা পূজা পরিচালনা কমিটির সভাপতি বাসুদেব দাস, সাধারণ সম্পাদক তরুন দাস। পাথরা সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি তুসার কুন্ডু, সাধারণ সম্পাদক উত্তম কর।

September 19, 2025
মঙ্গলকোট ইউনিয়নের দুর্গাপূজা পরিচালনা কমিটির সাথে বিএনপির মতবিনিময়

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT