
নিজস্ব প্রতিবেদক : পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত কারপোভ ক্রিল (২৬) নামে এক রাশিয়ান যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনা টি ঘটেছে গত, শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে ঈশ্বরদী শহরে হাসপাতাল রোডের জিগাতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।নিহত কারপোভ ক্রিল রূপপুর বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ইএসকেএম কোম্পানিতে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।এ বিষয়ে ঈশ্বরদী শহরের আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল বলেন, ‘কারপোভ ক্রিল ঈশ্বরদী শহরের হাসপাতাল রোড জিগাতলা এলাকার চিকিৎসক আনোয়ার হোসেনের বাড়ির পঞ্চম তলার একটি ফ্ল্যাটে একা থাকতেন।শনিবার রাতে পরিবারের সদস্যরা রাশিয়া থেকে তার মোবাইলে বারবার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। পরে তারা বিষয়টি কোম্পানির সিকিউরিটি অফিসারকে জানান।সিকিউরিটি অফিসার দোভাষী আনোয়ারুল ইসলাম এবং পাশের ফ্ল্যাটে থাকা আরেক রাশিয়ান নাগরিককে সঙ্গে ওই বাড়িতে যান। এ সময় কোনো সাড়া না পেয়ে অবশেষে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।এ সময় ক্রিলকে বিছানার ওপর উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়। পরে রাশিয়ান চিকিৎসক মিখাইল এসে তাকে মৃত ঘোষণা করেন।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, সুরতহাল শেষ ময়নাতদন্তের জন্য মরদেহটি পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই রাশিয়ান নাগরিক স্ট্রোকে মারা যেতে পারেন। কয়েক দিন আগে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।ময়নাতদন্তের পর রূপপুর বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের (ইএসকেএম) মাধ্যমে মরদেহটি তার স্বজনদের কাছে পাঠানো হবে।
