খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

গাজায় একই পরিবারের ২৫ জনকে হত্যা করল ইসরাইল

নিজস্ব প্রতিবেদক  :ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় একই পরিবারের ২৫ সদস্যকে হত্যা করেছে দখলদার ইসরাইলি সেনারা। রোববার (২১ সেপ্টেম্বর) গাজার সিটির সাবরা পাড়ায় এই হামলা চালানো হয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রোববার ভোরে সাবরা এলাকায় একাধিক বাড়িতে বোমা হামলা চালায় ইসরাইলি সেনারা। আগস্টের শেষ দিক থেকে এই এলাকায় ট্যাংক দিয়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদার নেতানিয়াহু বাহিনী।প্রতিবেদনে বলা হয়, হামলার পর কমপক্ষে ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো অনেকে চাপা পড়ে থাকার আশঙ্কায় উদ্ধারকর্মী ও স্থানীয়রা খালি হাতে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে প্রায় ৫০ জন আটকা পড়েছে বলে তারা আশঙ্কা করছেন।ফিলিস্তিনি পরিবারটি এখনও আটকে পড়া বাকিদের উদ্ধারে জরুরি সাহায্যের আবেদন করেছে। ঘটনাস্থলে থাকা পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা এখনও ধ্বংসস্তূপ থেকে চিৎকারের কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন।একজন স্বজন বলেন, ‘আমি সমগ্র বিশ্বের কাছে আবেদন করছি-দয়া করে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমাদের আত্মীয়-স্বজনদের জীবন্ত কবর দেয়া হয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে আমরা তাদের চিৎকার শুনতে পাচ্ছি, কিন্তু আমরা তাদের কাছে পৌঁছাতে পারছি না।’তিনি বলেন, ধ্বংসস্তূপে উদ্ধারকাজে কর্মরত উদ্ধারকর্মীদের ওপর ইসরাইলি ড্রোন থেকে গুলি চালানো হচ্ছে। তিনি আরও বলেন, ‘যতবার আমরা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি, ইসরাইলি ড্রোন থেকে আমাদের ওপর গুলি চালানো হয়। প্রতি পাঁচজন পুরুষ এগুলে চারজন মারা যায় এবং মাত্র একজন বেঁচে ফেরেন।’ অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হতাহতদের ছোট একটি গাড়িতে করে দ্রুত সরিয়ে নেয়া হচ্ছে। অন্য একটি ভিডিওতে একজন মা চিৎকার করে বলছেন, ‘আমার সব সন্তানকে হারালাম। এদিকে গাজা শহরের পশ্চিমে অবস্থিত শাতি শরণার্থী শিবির এবং গাজা শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত তাল আল-হাওয়া পাড়ায়ও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

September 22, 2025
গাজায় একই পরিবারের ২৫ জনকে হত্যা করল ইসরাইল

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT