খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ভারত ম্যাচের আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক  : ভারত ম্যাচের আগে অনুশীলনে চোট পেয়েছেন লিটন দাস। ব্যাটিং অনুশীলনের সময় পাওয়া চোটের পর আর ব্যাট করেননি বাংলাদেশ দলের অধিনায়ক। তবে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, গুরুতর কিছু নয়।আগামী পরশু সুপার ফোরের পরের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। পরদিনই মাঠে নামতে হবে পাকিস্তানের বিপক্ষে। টানা দুই ম্যাচের ধকল কাটাতে আজই শেষবার অনুশীলন করেছেন বাংলাদেশ দলের খেলোয়াড়েরা।  শুরুতে দলের ক্রিকেটাররা ফিল্ডিং অনুশীলন করেন। তখন দলের সঙ্গে ছিলেন লিটন। পরে ব্যাটিংয়ের সময় পাঁজরে চোট পান। মাঠেই তখন তাঁকে শুশ্রূষা করতে দেখা যায় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম ও প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীকে।এরপর বেঞ্চে বসেই দলের অনুশীলন দেখেছেন লিটন। তখন তাঁকে বেশ হাসিমুখেই দেখা গেছে। দলের সঙ্গেই পরে মাঠ ছেড়েছেন লিটন

September 22, 2025
ভারত ম্যাচের আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT