
নিজস্ব প্রতিবেদক : সদ্য ঘোষিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ডিইএব এর কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া নেতৃবৃন্দকে ঢাকাস্থ খুলনা পলিটেকনিকের সাবেক নেতৃবৃন্দ কর্তৃক সম্বর্ধণা প্রদান করা হয়। নয়াপল্টনে এক অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সম্বর্ধিত অতিথি প্রকৌশলী শফিকুল ইসলাম টিপু, প্রকৌশলী গাজী মোঃ সেলিম, প্রকৌশলী বাচ্চু মিয়া ও প্রকৌশলী এসকে মাহমুদকে ফুলের শুভেচ্ছায় অভিনন্দন জানানো হয়। প্রকৌশলী সরদার রবিউল হাসানের সভাপতিত্বে এবং প্রকৌশলী মোঃ মাহাতাবুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে খুলনা পলিটেকনিকের বিভিন্ন সময়ের জাঁদরেল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবর্ধিত অতিথিদের বরন করে নেন প্রকৌশলী ফরহাদুল ইসলাম লিটন, প্রকৌশলী বঙ্কিম চন্দ্র রায়, প্রকৌশলী কবির হোসেন এবং প্রকৌশলী জাকির হোসেন। সভায় খুলনা পলিটেকনিক এক্স-ছাত্রদল ফোরামের নামে একটা সহযোগী শাখা তৈরি করা হয় যারা কেপিআই প্রতিষ্ঠালগ্ন হতে সদ্য সাবেক দেরকে এক প্লাটফর্মে আনার কাজে উদ্দ্যোগ গ্রহন করবে। সভা থেকে আরো সিদ্ধান্ত হয় যে এখন থেকে যেকোন পর্যায়ের কমিটি অথবা কোনো সামাজিক বা রাজনৈতিক কাজে বিতর্কিত এবং ফ্যাসিস্টের সহযোগীদের স্থায়ী ভাবে বয়কট করা হবে।
