
নিজস্ব প্রতিবেদক : খুলনার সাচিবুনিয়া বিশ্বরোড এলাকায় আজ ২৩ সেপ্টেম্বর সকাল ১১ টার দিকে একটি ভ্যানে করে একটি মা ও তার কোলে দুই মাস বয়সী একটি শি’শু যাচ্ছিল এমন সময় ভ্যানের সাথে তার বোরকাটি পেচিয়ে যায় এবং ভ্যানে থাকার সেই মা ভ্যান থেকে ছিটকে নিচে পড়ে যায়।তবে তার কোলে থাকা সন্তানটিকে পড়তে দেয়নি বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছিল যার জন্য বাচ্চাটির কিছু হয়নি তবে সেই মায়ের পা ম’চ’কে যায় এবং শরীরের বিভিন্ন জায়গায় কেটে যায়।এই দুর্ঘটনার সময় পাশ দিয়েই এক মা-ছেলে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন, দুর্ঘটনা দেখে ঘটনাস্থল থেকে সেই মা ও শি’শু’কে দ্রুত উদ্ধার করে এবং প্রাথমিক চিকিৎসার জন্য পাশেই এক ফার্মেসিতে নিয়ে যায়।তবে সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরবর্তীতে তার স্বজনরা এসে তাকে খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যান।বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।উল্লেখ্য, মা ও বোনেরা আপনারা ভ্যান, রিক্সা, মোটরসাইকেলে চলার সময় অবশ্যই আপনাদের ওড়না বা জামাকাপড় দেখে শুনে বসবেন। আপনাদের একটু অসাবধানতার জন্যই ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা।
