খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ডুমুরিয়ায় উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা : খুলনার ডুমুরিয়ায় উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও ডুমুরিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত ভবনের দ্বিতীয় তলায় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব ও ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন, সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার, ইভা মল্লিক,কৃষি সম্প্রসারণ অফিসার, মোঃ হামিদুল ইসলাম, ডুমুরিয়া উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সেটেক্টর মোঃ মনির হোসেন,উপজেলা সমবায় অফিসার, সরদার জাহিদুর রহমান, ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসার, মোঃ আশরাফুল কবির,বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জহুরুল হক, হুমায়ূন কবির বুলু, বিসিআইসি ও বিএডিসি ডিলারগণসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।গোপন মিটিং থাকায় কোন সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি।উল্লেখ্য সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে সারের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা, ডিলারশিপ বাতিলের প্রস্তাব, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সভার লক্ষ্য হলো কৃষি উপকরণের (সার ও বীজ) সরবরাহ নিশ্চিত করা এবং কৃষকদের স্বার্থ রক্ষা করা। সভায় সারের বর্তমান সরবরাহ পরিস্থিতি খতিয়ে দেখা হয় এবং কোনো প্রকার ঘাটতি বা অতিরিক্ত সরবরাহ থাকলে তার সমাধানের উপর গুরুত্ব আরোপ করা হয়। সার পাচার বা কালোবাজারি করার দায়ে দোষী সাব্যস্ত হওয়া ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। যেমন, শাহাপুর বাজারে কালাম নামের একটি এমন একটি ঘটনায় একটি সার ডিলারশিপ বাতিলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।গত সভার সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হয়। এই কমিটির মূল উদ্দেশ্য হলো কৃষকদের ন্যায্য মূল্যে ও সঠিক সময়ে মানসম্পন্ন সার ও বীজ সরবরাহ নিশ্চিত করা এবং তাদের স্বার্থ রক্ষা করা। সার ও বীজ সরবরাহে কোনো প্রকার সমস্যা হলে তা দ্রুত সমাধান করা।কৃষি উপকরণের সঠিক ব্যবহার নিশ্চিত করা। কৃষকদের হয়রানি থেকে রক্ষা করা। কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করা।

September 23, 2025
ডুমুরিয়ায় উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT