খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

খামেনির স্পষ্ট বার্তা, চাপের মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হবে না

নিজস্ব প্রতিবেদক :ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা হবে না। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক রেকর্ড করা বার্তায় তিনি বলেন, চাপের মুখে বসে আলোচনা ইরানের জন্য কোনো সুফল বয়ে আনবে না।তিনি জোর দিয়ে বলেন, পশ্চিমা চাপ বাড়লেও তেহরান কখনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্যাগ করবে না। খামেনি উল্লেখ করেন, পারমাণবিক অস্ত্র ইরানের জন্য প্রয়োজনীয় নয় এবং সেটি দেশের কৌশলের অংশও নয়। তবে জাতীয় প্রয়োজনে ইউরেনিয়াম ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করার অধিকার ইরানের রয়েছে।ইরানকে পুরোপুরি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে বিরত থাকতে হবে, যুক্তরাষ্ট্রের এই দাবি জাতীয় অপমান বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘হুমকি বা চাপের মুখে আলোচনায় বসা সম্মান, মর্যাদা আর গৌরবের পরিপন্থী। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় জাতীয় স্বার্থ রক্ষা হবে না, কোনো উপকার আসবে না, বরং ক্ষতির আশঙ্কাই বেশি।’তিনি আবারও স্পষ্ট করে দেন, নিষেধাজ্ঞা কিংবা বিদেশি চাপের কাছে ইরান নতি স্বীকার করবে না। দেশের প্রয়োজনে ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করা অপরিহার্য।বার্তায় খামেনি ইসরায়েলের বিরুদ্ধেও অভিযোগ আনেন। তিনি দাবি করেন, তেহরানে অস্থিতিশীলতা তৈরি এবং ইসলামি প্রজাতন্ত্র-পরবর্তী পরিস্থিতির প্রস্তুতি নিতে ইসরায়েলি এজেন্টরা প্রতিবাদ উসকে দেওয়ার চেষ্টা করেছিল। লক্ষ্য ছিল ইরান থেকে ইসলামকে উপড়ে ফেলা। তবে এসব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বলেও জানান তিনি।খামেনি আবারও জোর দিয়ে বলেন, ইরান পারমাণবিক অস্ত্রের পথে হাঁটবে না। তবে উন্নত পারমাণবিক প্রযুক্তি অর্জনের অধিকার তাদের রয়েছে। তিনি বলেন, ‘আমাদের পারমাণবিক অস্ত্রের প্রয়োজন নেই, আমরা সিদ্ধান্ত নিয়েছি সেই পথে যাবো না। কিন্তু শান্তিপূর্ণ প্রযুক্তির উন্নয়ন আমাদের অধিকার।’

September 24, 2025
খামেনির স্পষ্ট বার্তা, চাপের মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হবে না

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT