
নিজস্ব প্রতিবেদক : খুলনা/ রূপসার সাংবাদিক -দৈনিক বাংলার দূত, দৈনিক অগ্নিশিখা ও খুলনার সময়ের খবর পত্রিকার,রিপোর্টের মোল্লা জাহাঙ্গীর আলম (৩৫) এর উপর হামলা ও জীবন নাশের হুমকির ঘটনা ঘটেছে অশোক বালা নামের এক ভূমিদস্যুকৃত।হামলার ঘটনা টি ঘটেছে- বুধবার ২৪ সেপ্টেম্বর ২০২৫ এর সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটের দিকে খুলনার রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ডোবা গ্রামের চরপাড়া এলাকার মৃত. শুশেন বালার মেজো ছেলে (ভূমিদস্যু) অশোক বালা (৬০) প্রকাশ্যে গোয়াড়া জিরো পয়েন্ট নামক এস্থানে যোগমায়া নামে এক চায়ের দোকানের মধ্যে বসে থাকা অবস্থায় সাংবাদিক জাহাঙ্গীর আলমের উপর হামলা সহ জীবন নাশের হুমকি দেয়।এ ঘটনার সময় – অমৃত মালাকার, স্বপন লস্কর, উত্তম মালাকার, যোগমায়া সহ আরো কয়েকজন উপস্থিত ছিলেন। যা সকলেই প্রতিবাদ করেছেন।হামলা শিকার জাহাঙ্গীর আলম – দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন যে- (ভূমিদস্যু) অশোক বালা পরিবার কৃত যে কোন সময় বড় ধরে বিপদ হতে পারে। তাই তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।সাংবাদিক মোল্লা জাহাঙ্গীর আলম এর উপর হামলা ও জীবন নাশের হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
