
নিজস্ব প্রতিবেদক : ফ্লাই দুবাইয়ের এফজেড১১২৫ নামে একটি ফ্লাইট দুবাই থেকে তেল আবিবের উদ্দেশে যাওয়ার পথে সৌদির রিয়াদে জরুরি অবতরণ করেছে। যাত্রীদের মধ্যে একজন ইসরায়েলি যাত্রীর স্ট্রোকের কারণে ফ্লাইটটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়।টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ফ্লাইটটি দুপুর ৪টা ১৭ মিনিটে দুবাই থেকে উড়াল দেয়। কিন্তু এক ঘণ্টার বেশি সময় পর এটি রিয়াদের একটি বিমানবন্দরে অবতরণ করে। স্থানীয় সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, এক ইসরায়েলি যাত্রী স্ট্রোকের শিকার হন এবং তাকে রিয়াদে হাসপাতালে ভর্তি করা হয়।প্রতিবেদনে আরও বলা হয়, তেল আবিবের উদ্দেশে শিগগিরই ফ্লাইটটি আবার ছাড়বে।
