
লায়ন রাকেশ কুমার ঘোষ (স্টাফ রিপোর্টার) ১৬/ ১০/২০২৫ ইং তারিখে আজ ব্রাক্ষনবাড়িয়া জেলার কসবা উপজেলার তেতুইয়া মাঠে ৮ টি স্কুল এর ফুটবল দল অংশগ্রহন করেন আজ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রিড়া সমিতি উপ অঞ্চল কুমিল্লা কতৃক আয়োজিত ৫২তম গ্রীষ্মকালীনী ফুটবল প্রতিযোগিতায় কুমিল্লা জেলা সহ ব্রাহ্মণবাড়িয়া জেলা, চাঁদপুর জেলা ও লক্ষ্মীপুর জেলা এই খেলাতে অংশগ্রহণ করেন , এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা থেকে বাঞ্ছারামপুর সরকারি এসএম পাইলট উচ্চ বিদ্যালয় বিজয়ী লাভ করেন।আজকের এই ৫২ তম গ্রীষ্মকালের খেলায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ শফিকুর রহমান উপ-পরিচালক কলেজ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চল কুমিল্লা। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার জুলফিকুর রহমান, তাহমিনা উদ্দিন বাংলাদেশ প্রেস ক্লাবের সিনিয়ার সভাপতি ও সমাজ কর্মী, উপজেলা শিক্ষা অফিসার আবু তৌহিদ। অফিসার ইনচার্জ আব্দুল কাদের কসবা থানা। আরও উপস্থিত ছিলেন রাশেদা আক্তার প্রধান শিক্ষক কসবা সরকারি উচ্চ বিদ্যালয়, আরো গণমান্য ব্যক্তিসহ মাঠের কানায় কানায় দর্শকের উপস্থিত ছিলেন অনেক। খেলা শেষে পধান অতিথি ও বিশেষ অতিথি এবং একাধিক বক্তাদের বক্তব্যর মাধ্যমে, অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
