খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

অধ্যক্ষের অবহেলায় তানোর মহিলা কলেজে ছাত্রী আফসানা মিমির ফল স্থগিত

 

সোহেল রানা,স্টাফ সাপোর্টার:রাজশাহীর তানোর উপজেলার চন্দনকোঠা গ্রামের মোঃ আলমগীর হোসেন তার মেয়ে মোসাঃ আফসানা মিমির এইচএসসি পরীক্ষার ফলাফল স্থগিত হওয়ায় তানোর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে তিনি উল্লেখ করেন, আফসানা মিমি তানোর মহিলা কলেজের মানবিক বিভাগের নিয়মিত ছাত্রী (শিক্ষাবর্ষ ২০২৩–২৪)। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন তিনি। তার রেজিস্ট্রেশন নম্বর ২০১২৬২০০৪৫ এবং রোল নম্বর ২১৩০৯৪ ।আলমগীর হোসেনের দাবি, তার মেয়ে সব লিখিত পরীক্ষা যথাযথভাবে সম্পন্ন করেছে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ভালো ফলও করেছে। তবে মৌখিক পরীক্ষার দিন তিনি নিজে কলেজে উপস্থিত থেকে কন্যাকে অংশগ্রহণ করালেও কলেজ কর্তৃপক্ষ তাকে অনুপস্থিত দেখিয়েছে। এর ফলে রাজশাহী শিক্ষা বোর্ড তার ফলাফল স্থগিত রাখে।তিনি অভিযোগ করেন,“কলেজ কর্তৃপক্ষের অবহেলা ও দায়িত্বহীন আচরণের কারণে আমার মেয়ের ভবিষ্যৎ আজ অনিশ্চিত হয়ে পড়েছে।অভিযোগের বিষয়ে জানতে চাইলে তানোর মহিলা কলেজের অধ্যক্ষ অভিযোগ অস্বীকার করে বলেন, “উক্ত ছাত্রী প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় উপস্থিত ছিলেন না। নিয়ম অনুযায়ী অনুপস্থিতদের ফল স্থগিত রাখা হয়েছে। এ বিষয়ে তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

October 25, 2025
অধ্যক্ষের অবহেলায় তানোর মহিলা কলেজে ছাত্রী আফসানা মিমির ফল স্থগিত

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT