খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

রাজশাহীতে ডিবি পরিচয়ে সম্পর্ক, কফিতে ওষুধ মিশিয়ে নারীর সর্বস্ব লুটপাট

 

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :রাজশাহীর বাগমারায় দুই নারীকে কফিতে ওষুধ মিশিয়ে অচেতন করে মালামাল লুটের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুই জোড়া নুপুর উদ্ধার করা গেলেও অন্যান্য মালামাল উদ্ধার হয়নি।গ্রেপ্তারকৃরা হলেন: তৌহিদুল ইসলাম (২৪), তানোরের আড়াদিঘি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে, এবং মশিউর রহমান (২৩), কালনা গ্রামের এরশাদ আলীর ছেলে। রোববার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, প্রতারিত নারীদের একজন রূপা খাতুন, চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কর্মরত। রূপার বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার বান্দাই খাঁড়া গ্রামে। গ্রেফতার তৌহিদুল ডিবি পুলিশ পরিচয়ে রূপার সঙ্গে সম্পর্ক স্থাপন করেন।ফেসবুকের মাধ্যমে রূপা খাতুনের সঙ্গে পরিচয় হয় তৌহিদের। তিনি ‘কষ্টের জীবন’ নামে আইডি খুলে রূপার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরপর ২০ অক্টোবর তৌহিদুল তার সহযোগী মশিউরকে সঙ্গে নিয়ে রূপা ও তার খালাতো বোনকে বাগমারার ভবানীগঞ্জ বাজারে ডেকে নিয়ে যান।দুই নারীকে চাইনিজ খাবার ও কফি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে মার্কেটের পাঁচতলা চাইনিজ রেস্টুরেন্টে নেওয়া হয়। সেখানে বসে থাকার কিছুক্ষণের মধ্যেই দুই নারী অচেতন হয়ে পড়েন। প্রতারকরা তাদের মোবাইল ফোন ও সোনার গহনা লুট করে পালিয়ে যান। অচেতন অবস্থায় দুই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।২৪ অক্টোবর প্রতারিত নারীরা বাগমারা থানায় মামলা দায়ের করেন। পুলিশ অনুসন্ধান করে ফেসবুক ও অন্যান্য মাধ্যমে দুই প্রতারককে শনাক্ত করে এবং শনিবার রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।প্রতারিত নারী জানিয়েছেন, তাদের দুইটি মোবাইল ফোন, সোনার গহনা ও দুই জোড়া নুপুর লুট করা হয়েছে।পুলিশের বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, “গ্রেপ্তার দুই প্রতারকের কাছ থেকে এক জোড়া নুপুর ছাড়া অন্যান্য মালামাল উদ্ধার হয়নি। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হয়েছে।”

October 27, 2025
রাজশাহীতে ডিবি পরিচয়ে সম্পর্ক, কফিতে ওষুধ মিশিয়ে নারীর সর্বস্ব লুটপাট

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT