খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

হ্যাঁ’ ‘না’ পোস্টে সরগরম নির্বাচন-পূর্ব বিতর্ক

 

মোল্লা জাহাঙ্গীর আলম _স্টাফ রিপোর্টার //জাতীয় নির্বাচনের আগে গণভোট হওয়া উচিত কি না!এই প্রশ্ন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হয়েছে তুমুল বিতর্ক।গত বুধবার রাত থেকে নিউজ ফিডজুড়ে ‘হ্যাঁ’ ও ‘না’ লেখা পোস্টে সরগরম হয়ে উঠেছে প্ল্যাটফর্মটি।বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫ এর রাত ১২টার দিকে শুরু হওয়া এসব পোস্টে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো ব্যাখ্যা বা কারণ উল্লেখ করা হয়নি।তবে তথ্য সুত্রে জানা গেছে, গণভোটের বিপক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন প্রচারণা শুরু করেছেন।অপরদিকে, জুলাই গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে।জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশন সরকারের কাছে যে সুপারিশ দিয়েছে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।বিএনপি চায় জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হোক। জামায়াতে ইসলামী নভেম্বরে গণভোট আয়োজনের প্রস্তাব দিয়েছে, আর এনসিপি চাইছে সংসদ নির্বাচনের আগেই গণভোট সম্পন্ন হোক।ফলে জামায়াত ও এনসিপির দাবি কাছাকাছি হলেও বিএনপি তাদের প্রস্তাবে সমর্থন দিচ্ছে না। এই অবস্থান থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাঁ’ ও ‘না’ ক্যাম্পেইন ছড়িয়ে পড়েছে।ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির তার ফেসবুকে ‘না’ পোস্ট দিয়েছেন, অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল পেজে ‘হ্যাঁ’ পোস্ট করা হয়েছে।এরপর থেকেই দলগুলোর অনুসারীরা নিজ নিজ মত প্রকাশে যুক্ত হয়েছেন এই অনলাইন প্রচারণায়।

October 30, 2025
হ্যাঁ’ ‘না’ পোস্টে সরগরম নির্বাচন-পূর্ব বিতর্ক

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT