খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

তানোরে বিএনপির নির্বাচনী কেন্দ্র ও দায়িত্বপ্রাপ্ত নেতাদের নিয়ে উপজেলা বিএনপির মতবিনিময়

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :রাজশাহীর তানোরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ি) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনের পক্ষে নির্বাচনী কেন্দ্র ও দায়িত্বপ্রাপ্ত নেতাদের নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা ডাকবাংলো মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এসময় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য, সাবেক তানোর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও তানোর পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান; উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান; উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খান; উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন; উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক নুরুল ইসলাম; মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক রেজওয়ানুল ইসলাম রেজা; সাবেক সদস্য সচিব ফিরোজ কবির; তানোর পৌর বিএনপির সদস্য সচিব আব্দুস সবুর; তানোর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা; তানোর পৌর যুবদলের সাবেক সভাপতি কাউন্সিলর আব্দুল মান্নান; পৌর বিএনপির সহসভাপতি আবু সাইদ বাবু; উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোর্তুজা; সদস্য সচিব শরিফ মুন্সি; পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মজিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল গাফফার; কামারগাঁ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক জাহিদুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক ডায়মন্ড সরদার; চাঁন্দুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ রহমান, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন; উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক; উপজেলা বিএনপির মহিলা দলের সভানেত্রী পলি বেগম; উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেন প্রমুখ।এছাড়াও উপজেলা, দুই পৌরসভা এবং সাত ইউনিয়নের (ইউপি) বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় সভায় নেতারা বক্তব্যে বলেন, অতীতে যা হয়েছে তা ভুলে গিয়ে এখন থেকে সবাইকে সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

November 10, 2025
তানোরে বিএনপির নির্বাচনী কেন্দ্র ও দায়িত্বপ্রাপ্ত নেতাদের নিয়ে উপজেলা বিএনপির মতবিনিময়

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT