খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

রাজশাহী – ৫ (দুর্গাপুর – পুঠিয়া) আসনের বিএনপির মনোনয়ন বঞ্চিত সমর্থকদের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার :রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনে বিএনপির প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলামের মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।রোববার (৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে দূর্গাপুর প্রেসক্লাবে উপজেলা বিএনপির আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আকবর আলাী বাবলু।সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, “অধ্যাপক নজরুল ইসলামকে তৃণমূলের মতামত উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত নন, নিয়মিত দলের কর্মসূচিতেও অংশ নেন না। তাঁর পরিবর্তে স্থানীয়ভাবে গ্রহণযোগ্য ও জনসমর্থিত নেতাকে মনোনয়ন দেয়ার জোর দাবী জানান।”লিখিত বক্তব্যে, উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা আরও বলেন, “রাজশাহী-৫ আসনে বহু ত্যাগী ও জনপ্রিয় নেতা রয়েছেন, যারা দলের কঠিন সময়েও পাশে ছিলেন। অথচ তাদের বাদ দিয়ে হঠাৎ একজন অচেনা মুখকে প্রার্থী করা হয়েছে—যা তৃণমূলের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। ‎ বক্তারা কেন্দ্রীয় বিএনপির কাছে অধ্যাপক নজরুল ইসলামের মনোনয়ন বাতিল করে জনসমর্থিত প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। এসময় সাবেক সাধারন সম্পাদক আব্দুস সামাদ, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, দুর্গাপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক সোহেল রানা সেলিম, দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোর্শেদ শিবলী, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জু, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক নুরুল ইসলাম, বানেশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক পলান আলী সর্দার, মাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মমিন মৃধা, সাবেক সভাপতি আঃ গাফ্ফার মন্টু, পুঠিয়া উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হোদা, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক হারুনুর রশিদ মামুন, দুর্গাপুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক চয়েন উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আরমান কবির সুজন, পুঠিয়া পৌর যুবদলের সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমন আহমেদ সুমন, সাবেক ছাত্রনেতা মোক্তাদির হোসেন মন্টুসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। তারা সবাই রাজশাহী -৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের মনোনয়ন বঞ্চিত জুলফার নাইম মোস্তফা বিস্ময়, আবু বক্কর সিদ্দিক, ও ইসফা খায়রুল হক শিমুলের সমর্থক।

 

 

November 10, 2025
রাজশাহী – ৫ (দুর্গাপুর – পুঠিয়া) আসনের বিএনপির মনোনয়ন বঞ্চিত সমর্থকদের সংবাদ সম্মেলন

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT