খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

রাজধানীর বিভিন্ন স্থানে কক’টেল বিস্ফো’রণ ও বাসে আ’গুন.

নিজস্ব প্রতিবেদক :রাজধানীর বিভিন্ন স্থানে কক’টেল বিস্ফো’রণ ও বাসে আ’গুন.এসব ঘটনায় কেউ হতাহত না হলেও আতঙ্ক দেখা দেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, আট স্থানে ককটেল বিস্ফোরণ এবং তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে।সকালে মোহাম্মদপুরে ফরিদা আখতার ও ফরহাদ মজহারের খাদ্যপণ্যের প্রতিষ্ঠানের সামনে ককটেল ছোড়া হয়।এ ছাড়া সকালে ধানমন্ডির দুটি স্থান ও মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এবং সন্ধ্যায় মৌচাক, শেরেবাংলা নগর, মিরপুর ১০ ও খিলগাঁওয়ে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। আর বাসে আগুন দেওয়া হয় বাড্ডা, শাহজাদপুর ও ধানমন্ডি এলাকায়।আগামী বৃহস্পতিবার আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যেই আজ এসব ঘটনা ঘটল।তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান সমকালকে বলেন, এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলেই মনে হচ্ছে। কারণ এর আগেও বিভিন্ন সময়ে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে।এদিকে প্রায় একই সময়ে ধানমন্ডি ২৭ নম্বরের মাইডাস সেন্টারের সামনে এবং ৯/এ নম্বর সড়কে ইবনে সিনা হাসপাতালের সামনে দুটি করে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।ধানমন্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমা বলেন, দুই ঘটনাতেই মোটরসাইকেলে আসা দুজন করে ব্যক্তি ককটেল ছোড়েন। এতে কিছুটা আতঙ্ক ছড়ালেও কেউ আহত হননি। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।এর আগে আজ ভোর পৌনে ৪টার দিকে মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ হয়।মিরপুর থানার ওসি সাজ্জাদ রোমন বলেন, সিসি ক্যামেরা দেখে দুজনকে শনাক্ত করা হয়েছে। তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। সেসঙ্গে থানা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।এদিকে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে মিরপুর ১০ নম্বরের শাহ আলী মার্কেটের সামনে তিনটি ককটেল বিস্ফোরিত হয়। কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানতে পারেনি পুলিশ।এ ছাড়া সন্ধ্যা ৬টায় মৌচাক ক্রসিংয়ের সামনে মগবাজার মৌচাক ফ্লাইওভারের ওপর থেকে একটি ককটেল ছোড়া হয়। আর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের ওপর ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এসব ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে বেতার ভবনের সামনের সড়কে একটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।সকালে আধা ঘণ্টার ব্যবধানে বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।ফায়ার সার্ভিস সদরদপ্তর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. শাহজাহান জানান, শাহজাদপুর এলাকায় সকাল পৌনে ৬টার দিকে যাত্রীবাহী ভিক্টর পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।আর সকাল সোয়া ৬টার দিকে বাড্ডার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে আগুন দেওয়া হয় আকাশ পরিবহনের একটি বাসে।এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির শিক্ষার্থী বহনকারী বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হননি।ঢাকায় গ্রেপ্তার ৩৪ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য বেলাল হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।রবিবার ৯ নভেম্বর সকাল থেকে সোমবার ১০ নভেম্বরসকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।গ্রেপ্তারদের মধ্যে ডিবি রমনা বিভাগ দুজন, মিরপুর বিভাগ চারজন, ডিবি সাইবার বিভাগ ১৩ জন, ডিবি মতিঝিল বিভাগ চারজন, ডিবি ওয়ারী বিভাগ একজন, ডিবি উত্তরা বিভাগ একজন, ডিবি তেজগাঁও বিভাগ একজন, ডিবি লালবাগ বিভাগ তিনজন এবং ডিবি গুলশান বিভাগ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

November 11, 2025
রাজধানীর বিভিন্ন স্থানে কক’টেল বিস্ফো’রণ ও বাসে আ’গুন.

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT