খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

জামাত প্রথম ৩০০ আসনে প্রার্থী দিয়েছে আবার নির্বাচন পিছাতে চায় – আজিজুল বারী হেলাল.

হাফিজা খানম: স্টাফ রিপোর্টার :বিএনপির ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল। বুধবার ১২ নভেম্বর এর সকাল ১১টা ৩০ মিনিটের সময়। খুলনার দিঘলিয়ার পথের বাজারে সকল দোকানদারের সাথে সাক্ষাৎ করে দিনের নির্বাচনী কর্মসুচি শুরু করেন।এ সময় একটি বাড়ী একটি গাছ সবুজায়নের অগ্ঙীকার স্লোগান সহ কয়েকটি ভ্যানে গাছের চাড়া নিয়ে দিঘলিয়া উপজেলার বিভিন্ন স্থানে যান, পথেরবাজার মাধ্যমিক বিদ্যালয় ছাত্রছাত্রীদের সাথে সৌজন্য সাক্ষাত শেষে বৃক্ষরোপণ করেন।এরপর বেলা ২ টায় ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ছাত্রছাত্রীদের এবং শিক্ষকদের সাথে নিয়ে বৃক্ষরোপণ শেষে শিক্ষক ও ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় করেন,২:৪৫ মিনিটে সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ছাত্রীদের এবং শিক্ষকদের সাথে বৃক্ষরোপণ করেন,ছাত্রীদের উদ্দেশ্যে করে হেলাল বক্তব্য রাখেন এরপর সরোয়ার খান ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ শেষে মতবিনিময় করেন এবং বিকাল ৪:৩০ মিনিটে সেনহাটি মাধ্যমিক বিদ্যালয় শুরু হয় নির্বাচনী সুধী সমাবেশ , সমাবেশের সভাপতিত্বে ছিলেন সাইফুর রহমান মোল্লা,প্রধান অতিথি আজিজুল বারী হেলাল বলেন দিঘলিয়া উপজেলা একটি শিল্প অঞ্চল কিন্তু আজ মৃত, এখানে স্টার জুট মিল ছিলো সেটাও বন্দ, বিএনপি যদি সরকার গঠন করে তবে দেশের অর্থনীতি পরিবর্তন করবো,আমরা বলছি ১ কোটি বেকার এর কচাকরির ব্যাবস্থা করবো,ফ্যামিলি কার্ড, রেশন কার্ড, এবং হেলথ কেয়ার ইউনিট গঠন করবো, আমরা যোগাযোগ ব্যাবস্থা করবো, আমরা দিঘলিয়া, রুপসা, তেরখাদায় নদীর এপার ওপার সংযোগ গঠাবো ব্রিজ তৈরি করে,একটি রাজনৈতিক দল তার অপকর্মের জন্য দেশ ছেড়ে পালিয়েছে, দেশের জনগণ ও আওয়ামী লীগ চিন্তা করবে তারা নির্বাচন করবে কিনা,কিন্তু বিএনপি কোনো রাজনৈতিক দল নির্বাহী আদেশে বন্দের বিপক্ষে যে অন্যায় করেছে তার বিচার হবে,দেশের আদালত বিচার করবেন,বিচার না করে মুখের কথায় কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের বিপক্ষে, এরপর জাতীয় পার্টি বা সব দলকে বন্ধ করে দিয়ে হবে এটা করে জামাত একা রাজনৈতিক দল হিসেবে থাকতে চায়, জামাত প্রথম ৩০০ আসনে প্রার্থী দিয়েছে আবার নির্বাচন পিছাতে চায়, আপনারা দেখেছেন ডাকসু, জাকসু,রাকসুতে তাদের শিবির জিতে গেছে তাদের ধারণা ছিলো সংসদ নির্বাচনে তাদের জোয়ার উঠবে কিন্তু যখন বিএনপি দলীয় মানোন্নয়ন দিলো বিএনপির প্রার্থীরা হাটে বাজারে নেমে গেলো তখনই পরিবেশ পালটে গেলো, জামাত দেখলো বিএনপির সাথে ভোটে জিততে পারবেনা,এখন তারা আবার নির্বাচন পিছাতে চায়, খুলনা -৪ নির্বাচনী এলাকায় আপনারা বৃক্ষ রোপণ করবেন,আমাদের এই একটি বাড়ী একটি গাছ সবুজায়নের অঅঙ্গীকার প্রকল্প চলমান থাকবে,হেলাল আরো বলেন জামাত রাজনৈতিক ক্ষুদ্র সার্থে ধর্মকে বিক্রি করছেন,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু,এনামুল হক সজল, নাজমুস সাকিব পিন্টু , জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু,মোল্লা মনিরুজ্জামান, মোল্লা বেল্লাল হোসেন, রেজাউল ইসলাম, আব্দু কাদের জনি, রয়েল, নয়ন মোড়ল, মাহমুদুল হাসান  সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

November 12, 2025
জামাত প্রথম ৩০০ আসনে প্রার্থী দিয়েছে আবার নির্বাচন পিছাতে চায় – আজিজুল বারী হেলাল.

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT