খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

জামায়াত ক্ষমতায় আসলে শ্রমজীবি মানুষের অধিকার নিশ্চিত করা হবে অধ্যাপক ইজ্জত উল্লাহ

মোঃ আকবর হোসেন,তালা :বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে খেটে খাওয়া শ্রমজীবি মানুষের অধিকার নিশ্চিত করা হবে, জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহবৃস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরার তালায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশে তিনি একথা বলেন ৷সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের সুজন শাহা বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন ইউপি সদস্য শেখ আব্দুল হাকিম ৷ শ্রমিক নেতা আব্দুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা ওসমান গণি, জেলা নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, তালা উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ইদ্রিস আলী, সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ শাহ আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশশনের তালা উপজেলা সভাপতি মাষ্টার আমিনুর রহমান, ইসলামকাটি ইউনিয়ন জামায়াতের বায়তুলমাল সম্পাদক খান আক্তার হোসেন, সাবেক শিবির নেতা কাছেদ আলী, ইউপি সদস্য খসরু ইসলাম, বাউখোলা জামে মসজিদের ইমাম রায়হান ইসলাম, তালা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, ইসলামকাটি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ আব্দুল হাকিম প্রমুখ উপস্হিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, আমাদের দেশের শ্রমজীবি মানুষেরা বরাবরই অবহেলিত, বিভিন্ন সময় তারা চাঁদাবাজদের অত্যাচরে অতিষ্ট, আমরা রাষ্ট্রক্ষমতায় গেলে তাদের অধিকার প্রতিষ্ঠা সহ চাঁদাবাজের কবর রচনা করা হবে এবং একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ নির্মাণ করবো ইনশাআল্লাহ।

November 14, 2025
জামায়াত ক্ষমতায় আসলে শ্রমজীবি মানুষের অধিকার নিশ্চিত করা হবে অধ্যাপক ইজ্জত উল্লাহ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT