খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

পাইকগাছার নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :-পাইকগাছার ঐতিহ্যবাহী গদাইপুর ইউপির নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে অশোক কুমার ঘোষ ৩০০ ভোট পেয়ে পূণরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রার্থী নুর আলী ১৭৬ ভোট পেয়েছেন। আবু সালেহ মোঃ ইকবাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।অন্যান্য নির্বাচিতরা হলেন সহ-সভাপতি জগন্নাথ দেবনাথ ২৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রার্থী আবুল কালাম আজাদ ফটবল প্রতিকে ১৯৮ ভোট পেয়েছেন। নারায়ণ দেবনাথ ২৫৯ ভোট পেয়ে কোষাধাক্ষ নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রার্থী আরিফ হোসেন ২২১ ভোট পেয়েছেন। মিজানুর রহমান ২৬৬ ভোট ও আহম্মাদ আলী ২০২ ভোটপেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন।নির্বাচনে ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৯০ জন ভোটার ভোট প্রদান করেন।প্রধান নির্বাচন কমিশনার ছিলেন শামিম আজাদ লিটু ও সহকারী নির্বাচন কমিশনার ছিলেন সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম ও শিব শংকর রায়। সন্ধ্যা সাড়ে ৭টায় ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার।

November 29, 2025
পাইকগাছার নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT