
মোল্লা জাহাঙ্গীর আলম _স্টাফ রিপোর্টার //খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন ব্যারাক থেকে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে মিমি খাতুন নামের এক নারী পুলিশ সদস্য।খবর পেয়ে -নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে খুলনার খালিশপুর থানা পুলিশ।এ ঘটনা টি ঘটেছে, গত শনিবার ২৯ নভেম্বর এর দুপুর ১টা ৩০ মিনিটের দিকে।উল্লেখ্য -খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন মুজগুন্নি হাউজিং এস্টেট সংলগ্ন খুলনা হাইওয়ে হেডকোয়ার্টার খুলনা রিজিওন নারী ব্যারাকে মোসা. মিমি খাতুন (২৭) নামে ওই কনস্টেবল নিজ রুমের ফ্যানের সাথে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।নিহত মিমির স্বামী ইমরান হোসেন। তার ঠিকানা কুষ্টিয়ার মিরপুর থানার ৭ নং ফুলবাড়ী ইউনিয়নের গেটপাড়া গ্রামে।পরবর্তীতে খালিশপুর থানা পুলিশ তার মৃতদেহ উদ্ধারপূর্বক ৭ টা ১৫ মিনিটের দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসে।
