খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

দিঘলিয়ায় বাল্যবিবাহ নিরোধে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি :

খুলনার দিঘলিয়া উপজেলায় বাল্যবিবাহ নিরোধে বিভিন্ন অংশীজনকে নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. হারুন অর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসি ল্যান্ড দেবাংশু বিশ্বাস এবং দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়তুননেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সারওয়ার হোসেন।কর্মশালায় বক্তারা বলেন, বাল্যবিবাহ নিরোধ শুধু আইনগত বিষয় নয়, এটি সামাজিক সচেতনতার একটি বড় ক্ষেত্র। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সকলে একযোগে কাজ করলে বাল্যবিবাহ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। প্রধান অতিথি মো. হারুন অর রশিদ বলেন, “বাল্যবিবাহ কিশোর-কিশোরীদের ভবিষ্যৎ নষ্ট করে দেয়। তাই প্রতিটি পরিবারকে আরও সতর্ক ও সচেতন হতে হবে।”অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—মাওলানা মো. মুজিবর রহমান,মো. সেলিমুল হক, সহকারী শিক্ষক মোসাম্মৎ শামছুন নাহার,সহকারী শিক্ষক মোছাম্মৎ তসলিমা খাতুন,দিঘলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার মো. বিপ্লব খান, মেম্বার পাখি বেগমসহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি।কর্মশালায় অংশগ্রহণকারীদের বাল্যবিবাহ শনাক্তকরণ, আইনগত ব্যবস্থা, পরিবারকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান, ঝুঁকিপূর্ণ কিশোর-কিশোরীদের সুরক্ষা এবং সচেতনতা কার্যক্রম পরিচালনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।আয়োজকরা জানান, দিঘলিয়া উপজেলার প্রতিটি ইউনিয়নে ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচি পরিচালনার পরিকল্পনা রয়েছে, যাতে সমাজের সর্বস্তরের মানুষ বাল্যবিবাহের কুফল সম্পর্কে জানতে পারে এবং নিরোধে সক্রিয় ভূমিকা নিতে পারে।

December 4, 2025
দিঘলিয়ায় বাল্যবিবাহ নিরোধে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT