খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত,

এস এম দেলোয়ার হোসেন :

১০ ডিসেম্বর ২৫ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইন ও অধিকার বাস্তবায়ন ফোরাম খুলনা বিভাগীয় শাখার উদ্যোগে এক আলোচনা সভা আজ বুধবার সন্ধ্যা ৬ ঘটিকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের বিভাগীয় সভাপতি নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট নাগরিক,নেতা পরিবেশবিদ, খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব মানবতাবাদী অ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার।
সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী সরদার বাদশার সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন এস এম মনোয়ার হোসেন লাভলু,কবি সৈয়দ আলী হাকিম, অধ্যাপক স ম শরিফুল ইসলাম, খুলনা নাগরিক আইন পরিষদের ইন্সট্রাক্টর অ্যাডভোকেট মেহেদী হাসান, সংগঠনের জেলা শাখার প্রস্তাবিত সভাপতি কবি নাজমুল তারেক তুষার, সাধারণ সম্পাদক সাবেক ছাএ ও যুবনেতা ইয়ারুল ইসলাম সবুজ, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার খুলনার সমন্বয়কারী সাংবাদিক মোঃ শাহিন হাওলাদার, সংগঠনের সদস্য যথাক্রমে: মোঃ মশিয়ার রহমান রহমান টুকু, অ্যাডভোকেট কিংকর রাহা, মোঃ শরিফুল ইসলাম,আরিফ ইসলাম মনি খান, কবি কামরুল হাসান মৃধা, ডাঃ মোঃ রেজাউল ইসলাম, মোঃ সামসুল আলম, মোঃ মেহেদী হাসান রুমী, মোঃ আশরাফুল আলম,এস কে রানা আহমেদ, রুমানা আফরিন শিক্ষানবিশ আইনজীবী শারমিন রেজা ইভা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন সর্বস্তরে মানবাধিকার সংরক্ষণ করতে হলে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে।যার জন্য দরকার রাজনৈতিক সদিচ্ছা।এ ব্যাপারে পাঠ্যপুস্তকে মানবাধিকার বিষয়ে পাঠ অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। আন্তর্জাতিক মানবাধিকার দিবসের এবারের প্রতিপাদ্য “আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র “এবং মুল বার্তা ” প্রতিদিনের জীবনে মানবাধিকারের প্রতিফলন এবং আমাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি”উল্লেখ করে বক্তারা বলেন দেশের প্রচলিত আইন, নিজের কর্তব্য এবং অধিকার সম্পর্কে সচেতন করতে বিশেষ উদ্যোগ গ্রহণের মাধ্যমে সর্বস্তরে মানবাধিকারের ধারণা পৌঁছে দিতে হবে। মানবাধিকার একটি বিশদ এবং বিস্তর বিষয়। মানুষের অধিকার রক্ষা করতে হলে সকল প্রাণী ও জীবের উপর সহানুভূতিশীল আচরণ অতি জরুরী। বক্তারা ক্ষমতাসীনদের আইনের অপব্যবহার, প্রসাশনের উপর যথেচ্ছা প্রভাব, বিচার ব্যবস্থার উপর খড়ক ঝুলানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় মোটা দাগেও মানবাধিকার সংরক্ষণ অসম্ভব।

December 10, 2025
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত,

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT