খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কেশবপুরে বিএনপির উদ্যোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

পরেশ দেবনাথ,বিশেষ,প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ও চট্টগ্রাম-৮ আসনে বিএনপি’র মনোনয়নপ্রাপ্ত এরশাদ উল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কেশবপুর উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শনিবার (১৩ ডিসেম্বর-২৫) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ওই মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবন। তিনি বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে সহিংসতার কোনো স্থান নেই। মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু ভয়ভীতি ও হামলার মাধ্যমে কণ্ঠরোধ কখনোই জনগণের রায়কে থামাতে পারে না। এই বর্বর হামলা শুধু ব্যক্তি বিশেষের ওপর নয়, এটি স্বাধীন মতপ্রকাশ ও গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ওপর হামলায় জড়িত দুস্কৃতকারীদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

December 13, 2025
কেশবপুরে বিএনপির উদ্যোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT