
এম মুরশীদ আলী : রূপসায় শহীদ মনসুর স্মৃতি সংসদ আয়োজনে ১৬ দলীয় ৬ষ্ঠ অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ গত ১৪ ডিসেম্বর বিকেলে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক দল শহীদ মনসুর স্মৃতি সংসদ বনাম বটিয়াঘাটা তরুণ সংঘ। খেলার শুরুতে উভয় টিম একের পর এক আক্রমণ চালিয়ে গোলের দেখা না পেয়ে ট্রাইব্রেকারে গড়ায়। এই ট্রাইব্রেকারে মনসুর স্মৃতি সংসদের গোলরক্ষক আরিফুল ইসলাম বাবুর অসাধারণ দক্ষতায় বটিয়াঘাটা তরুণ সংঘ ৩-০ গোলে পরাজিত হয়। এতে স্বাগতিক দল প্রথম সেমিফাইনালে ওঠার গৌরব অর্জন করেছে।
স্বেচ্ছাসেবী সংগঠন মা জাহেদা জান্নাত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ক্রীড়া সংগঠক এইচ এম মাসুদুল ইসলামের স্পন্সরে খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় আনিস।
এ খেলায় রেফরির দায়িত্বে ছিলেন- সুমন রাজু এবং তার সহযোগী রেফারি আজিজুর রহমান ও আলী আকবর।
কোয়ার্টার ফাইনাল খেলার উদ্বোধন করেন- প্রধান অতিথি ক্রীড়া সংগঠক, দৈনিক সময়ের খবর পত্রিকার প্রকাশক সম্পাদক সাংবাদিক তরিকুল ইসলাম।
এসময় স্বাগত বক্তৃতা করেন বিশিষ্ট ক্রীড়াবিদ অধ্যাপক আহমেদুল কবির চাইনিজ। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মাফতুন আহম্মেদ রাজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকু, ক্রীড়া সংগঠক, মা জাহেদা জান্নাত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এইচএম মাসুদুল ইসলাম ও ক্রীড়া সংগঠক মাঈনুল হাসান টুটুল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা রয়েল আজম, সৈয়দ নিয়ামত আলী, এ্যাডভোকেট তাফসিরুজ্জামান, এইচ এম কামরুল ইসলাম, টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মাহমুদ আলী, আলম শেখ, ক্রীড়া সংগঠক আব্দুর রহমান, মুন্না সরদার, বাশির আহম্মেদ লালু, সাজ্জাত হোসেন, আবুল কালাম, কবীর চৌধুরী, তাপস ব্যানার্জী, সুলতান মাহমুদ বাদশা, রউফুল হক মুকুল, শাহাজাদা আলমগীর, বিপ্লব, এসএম মনিরুজ্জামান, শুভ গালিব, ইসরাইল বাবু, শেখ ফরিদ আহম্মেদ, জামাল শেখ, শাহিনুর রহমান, ফেরদৌস, জহির খান, তাহসিনসহ অনেকেই।
