খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কেএমপি’র নবাগত পুলিশ কমিশনার মহোদয়ের আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিতঃ

খুলনার সময়ের খবর ডেস্ক:

আজ ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখ বেলা ১১:১৫ ঘটিকায় নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেএমপি’র নবাগত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয়।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এর মধ্য দিয়ে সকালে আয়োজিত সভার কার্যক্রম শুরু হয়। সভার শুরুতে পুলিশ কমিশনার মহোদয় বিভিন্ন ইউনিটে কর্মরত সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সদের নিকট থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় কি ধরণের চ্যালেঞ্জ মোকাবেলা করছে সে বিষয়ে সংশ্লিষ্ট সকলের বক্তব্য ধৈর্য সহকারে শ্রবণ করেন।

পুলিশ কমিশনার মহোদয় আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভায় উপস্থিত উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও অফিসার ইনচার্জদের উদ্দেশ্যে বলেন খুলনা মহানগরীর সকল পুলিশ সদস্যদের নিয়ে কেএমপি একটি পরিবার। পারস্পরিক বন্ধন আরো সুদৃঢ় করে মহানগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখা, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে একটি নিরাপদ ও বাসযোগ্য শহর গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে খুলনা মহানগরীর সম্মানিত নাগরিক সমাজ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, প্রশাসনের বিভিন্ন দপ্তর এবং সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা পেতে পুলিশ ও জনগণের মধ্যে একটি সেতু বন্ধন গড়ে তোলার ব্যাপারে মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যদের অগ্রণী ভূমিকা পালনের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি মাঠ পর্যায়ে কাজ করার ক্ষেত্রে যে কোন ধরণের প্রতিবন্ধকতায় সাহসী ভূমিকা পালন করতে সকলকে উৎসাহিত করেন এবং এ ব্যাপারে সহযোগিতায় কেএমপি পরিবার প্রধান হিসেবে তিনি সকলের পাশেই থাকবেন মর্মে নিশ্চিয়তা প্রদান করেন।

এ সময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা-সহ উপ-পুলিশ কমিশনারবৃন্দ, অতিরিক্ত উপ- পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দ এবং সকল পদের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

December 15, 2025
কেএমপি’র নবাগত পুলিশ কমিশনার মহোদয়ের আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিতঃ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT