খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কেশবপুর-চুকনগর আপার ভদ্রা নদী অববাহিকা এলাকায় পানি কমিটি গঠন

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি :

ডুমুরিয়ার চুকনগরে উত্তরণ ও পানি কমিটির আয়োজনে জলাবদ্ধতা ও পরিবেশ সমস্যা মোকাবেলায় আপার ভদ্রা নদী অববাহিকা এলাকায় পানি কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর-২৫) সকালে চুকনগরে বেসরকারী সংস্থা উত্তরণ ট্রেড স্কুলের কনফারেন্স রুমে অববাহিকা এলাকার ভুক্তভোগী ও সুধীজনের উপস্থিতিতে ওই সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি ভবদহ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর মোতালেব-এর সভাপতিত্বে এবং উত্তরণের প্রজেক্ট অফিসার দিলিপ কুমার সানা-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পানি গবেষক এবং চুকনগর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক হাশেম আলী ফকির, কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আব্দুর রাজ্জাক, শেখ সেলিম আখতার স্বপন, চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন, কেশবপুরের সুফলাকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর রহমান, চুকনগর বাজার বণিক সমিতির সভাপতি শাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সরদার বিল্লাল হোসেন, চুকনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গাজী আব্দুল কুদ্দুস, সিনিয়র সাংবাদিক কবি ইব্রাহিম রেজা, সিনিয়র সাংবাদিক পরেশ চন্দ্র দেবনাথ, মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন হালদার, অধ্যাপক মনিরুল হক, মতলেব সরদার, চুকনগর সানরাইজ মডেল একাডেমির অধ্যাপক মাহাবুবুর রহমান মোড়ল, জামায়াত নেতা মোঃ মঈন উদ্দিন, ইউপি সদস্য আলাউদ্দিন মালী, মাষ্টার সোহরাব হোসেন, হাফিজুর রহমান শাহিন, মফিজুর সরদার, আসাদুজ্জামান নান্নু, বাদুড়িয়া মাঃ বিদ্যালয়ের শিক্ষক আলমঙ্গীর কবির সবুজ প্রমুখ।
এছাড়াও মঙ্গলকোট সেবা সমাজ কল্যাণ সংস্থার পরিচালক এস,এম কোরবান আলী, সাংবাদিক আবুবক্কার সিদ্দিক-সহ ডুমুরিয়া, কেশবপুর ও তালা উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার ৫০ জন ভুক্তভোগী ও সুধীজনের সভায় উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে সাংবাদিক মোঃ রুহুল আমীনকে আহবায়ক করে আপার ভদ্রা অববাহিকা এলাকায় পানি কমিটি গঠণ করা হয়েছে। এছাড়াও অধ্যাপক হাশেম আলী ফকির এবং পদাধিকার বলে ডুমুরিয়া উপজেলার আটলিয়া, মাগুরাঘোনা এবং কেশবপুর উপজেলার সুফলাকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে কমিটির উপদেষ্টা নির্বাচিত করা হয়েছে। বক্তারা আপার ভদ্রা নদী অববাহিকা এলাকায় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সেটা কিভাবে এর উত্তরন করা যায় সেবিষয়ে দীর্ঘ আলাপ-আলোচনা করেন।

December 15, 2025
কেশবপুর-চুকনগর আপার ভদ্রা নদী অববাহিকা এলাকায় পানি কমিটি গঠন

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT