খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

নৌকা থেকে পড়ে যাওয়ার ৬ দিন পর পাইকগাছার কপোতাক্ষ নদ থেকে লা’শ উদ্ধার

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি!!

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের আগড়ঘাটা বাজার সংলগ্ন ফুলতলা খেয়া ঘাটে কপোতাক্ষ নদ থেকে ভাসমান অবস্থায় একটি লা’শ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল ৭টার দিকে স্থানীয়রা ফুলতলা খেয়া ঘাটে দাঁড়িয়ে থাকা একটি ট্রলারের গায়ে ভাসমান অবস্থায় লা’শ’টি আ’ট’কে আছে এমনভাবে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং লা’শ’টি উদ্ধারের তৎপরতা চলছে।
পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে লা’শ’টির পরিচয় মিলেছে।
জানা গেছে অ’জ্ঞা’ত লা’শ’টি পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের তকিয়া গ্রামের মুনছুর গাজীর ছেলে রবিউল ইসলাম (৪৮) ওরফে সেদু। তিনি দীর্ঘদিন ধরে মৃ’গী রোগে আক্রান্ত ছিলেন।
এলাকা সূত্রে জানা গেছে, রবিউলের এক ভাই পার্শ্ববর্তী সাতক্ষীরা জেলার তালা উপজেলার জেটুয়া গ্রামে বসবাস করে। সেখানে তার মা বেড়াতে যান। এদিকে গত ৬ জানুয়ারি মাকে আনতে যান রবিউল। যাওয়ার সময় পথিমধ্যে দুপুর দেড়টার দিকে মাহমুদ কাটি বালিয়া খেয়াঘাট পৌঁছে নদী পার হওয়ার সময় হঠাৎ মৃ’গী রোগে আক্রান্ত হয়ে তিনি নৌকা থেকে নদীতে পড়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার লা’শ উদ্ধার করা সম্ভব হয়নি।
“ঘটনার দিন পাইকগাছার আগড়ঘাটা বাজার সংলগ্ন ফুলতলা খেয়া ঘাটে কপোতাক্ষ নদে ভাসছে অ’জ্ঞাত একটি লা’শ” এমনটাই শিরোনামে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট ভাইরাল হওয়ার পর তার পরিবারের লোকজনরা ঘটনাস্থলে পৌঁছে তার লাশটি সনাক্ত করে।

January 11, 2026
নৌকা থেকে পড়ে যাওয়ার ৬ দিন পর পাইকগাছার কপোতাক্ষ নদ থেকে লা’শ উদ্ধার

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT