খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

গণভোটে ‘হ্যাঁ’-তে সিল দেওয়ার আহ্বান আজহারীর

নিজস্ব প্রতিনিধি :একটি ভারসাম্যপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে ‘জুলাই সনদ’ বাস্তবায়নে আসন্ন গণভোটে দেশবাসীকে ‘হ্যাঁ’-তে সিল দেওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান।ফেসবুক স্ট্যাটাসে আজহারী লেখেন, একটি ভারসাম্যপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে গণভোটে হ‍্যাঁ দিন। Say ‘YES’ for Future Bangladesh.’আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সারা দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই দিনে নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে একটি গণভোটও অনুষ্ঠিত হবে। এদিন ভোটাররা কেন্দ্রে গিয়ে দুটি আলাদা ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।উল্লেখ্য, জুলাই অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্র সংস্কারের যে দাবি উঠেছিল, তার ভিত্তিতেই এই ‘জুলাই সনদ’ প্রণয়ন করা হয়েছে। আগামী পরশুর নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশজুড়ে এখন ব্যাপক রাজনৈতিক তৎপরতা চলছে। বিশ্লেষকদের মতে, প্রভাবশালী ব্যক্তিত্বদের এমন প্রকাশ্য অবস্থান গণভোটে ভোটারদের অংশগ্রহণে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

February 10, 2026
গণভোটে ‘হ্যাঁ’-তে সিল দেওয়ার আহ্বান আজহারীর

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT