খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

তানোরে বিভিন্ন কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে বুঝিয়ে দেওয়া হচ্ছে ব্যালটসহ নির্বাচনী সামগ্রী

[ccfic]
[cox_photocard_button]

 

সোহেল রানা,স্টাফ রিপোর্টর:

আসন্ন নির্বাচন উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে আনুষ্ঠানিকভাবে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী বুঝিয়ে দেওয়া হচ্ছে।
উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে নির্ধারিত বিতরণ কেন্দ্র থেকে সকাল থেকেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, ভোটগ্রহণ সংক্রান্ত ফরম, স্ট্যাম্প, অমোচনীয় কালি ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এসব সামগ্রী হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোটগ্রহণের আগের দিনই সকল কেন্দ্রে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে নির্ধারিত সময়ে নির্বিঘ্নে ভোটগ্রহণ কার্যক্রম শুরু করা যায়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভোটগ্রহণকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার ও অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সকলকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, তানোর উপজেলার সবকটি কেন্দ্রে নির্ধারিত তারিখে সকাল থেকে বিকাল পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT