খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ভোটের পরিবেশ ইতিবাচক, জনগণের রায়েই দেশ পরিচালনা নির্ধারিত হবে-মিয়া গোলাম পরওয়ার

সরদার বাদশা : খুলনা প্রতববেদক খুলনা//বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বর্তমান নির্বাচনে জনগণের রায়ের মাধ্যমেই দেশ পরিচালনার ভবিষ্যৎ নির্ধারিত হবে। তিনি ভোটের পরিবেশকে ইতিবাচক আখ্যা দিয়ে ভোটারদের কেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী)  সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর খুলনা জেলার ফুলতলা উপজেলার পশ্চিম শিরোমনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ১ নম্বর পুরুষ বুথে সকাল ৭টা ৫৫ মিনিটে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটদান শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।মিয়া গোলাম পরওয়ার বলেন, এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাই অভ্যুত্থানে সহস্র মানুষের জীবন ও হাজারো মানুষের আহত-নির্যাতনের স্মৃতি রয়েছে। নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণের জন্য আজকের ভোট তাৎপর্যপূর্ণ। তিনি সারা দেশের ভোটারদের উদ্দেশে বলেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণই রাষ্ট্র পরিচালনার দিকনির্দেশনা নির্ধারণ করবেন।সুষ্ঠু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন নিশ্চিত করতে হলে বাধাহীন পরিবেশ থাকতে হবে। ভোটাররা যেন নির্বিঘ্নে এসে ভোট দিয়ে যেতে পারেন এবং নির্বাচন কমিশনের বিধি-বিধান কোনো দল বা প্রার্থীর পক্ষ থেকে লঙ্ঘিত না হয় সে আহ্বান জানাচ্ছি।জয়-পরাজয় প্রসঙ্গে তিনি বলেন, জয়-পরাজয় মহান আল্লাহ তাআলার হাতে নির্ধারিত। আমাদের দায়িত্ব ছিল মানুষের কাছে আমাদের আদর্শ পৌঁছে দেওয়া। এখন জনগণ সিদ্ধান্ত নেবে কারা দেশ পরিচালনা করবে তা জনগণের রায়ের মাধ্যমেই প্রতিফলিত হবে, ইনশাআল্লাহ।তিনি আরও জানান, জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হচ্ছে এবং ভোটাররা দুটি ব্যালট একই বাক্সে প্রদান করছেন। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে বলেও উল্লেখ করেন।২০১৮ সালের নির্বাচনের অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, সে সময় তাকে কেন্দ্রে এলে গ্রেপ্তারের কথা বলা হয়েছিল। তবে এবার শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তিনি এটিকে পরিবর্তিত বাংলাদেশের চিত্র বলে উল্লেখ করেন।নতুন রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা তুলে ধরে মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা দলীয়করণমুক্ত, দুর্নীতিমুক্ত ও দমন-পীড়নমুক্ত একটি নতুন বাংলাদেশ চাই।ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, তিনি ভোট দেওয়া পর্যন্ত যে পরিবেশ দেখেছেন তা ইতিবাচক। জনগণ উৎসবমুখর পরিবেশে আনন্দের সঙ্গে কেন্দ্রে আসছেন, ভোটারদের দীর্ঘ লাইন ও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা স্বাচ্ছন্দ্যে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনা করছেন।তবে ভোটের শুরুতে কোনো পরিসংখ্যান দেওয়া সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, ভোটগ্রহণ শেষে সারা দেশের তথ্য পাওয়ার পর বিস্তারিত মন্তব্য করা হবে।

February 12, 2026
ভোটের পরিবেশ ইতিবাচক, জনগণের রায়েই দেশ পরিচালনা নির্ধারিত হবে-মিয়া গোলাম পরওয়ার

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT