খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

বাগমারায় এমপি নির্বাচিত হয়ে পারিবারিক কবর জিয়ারত করলেন ডা. বারী

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

রাজশাহী-৪ (বাগমারা) আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় ও দোয়া কামনা করে নিজ পারিবারিক কবরস্থানে জিয়ারত করেছেন ডা. আব্দুল বারী।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় তিনি নিজ গ্রাম হামিরকুৎসা ইউনিয়নের মাঝগ্রামের পারিবারিক কবরস্থানে যান। সেখানে তাঁর পিতা মরহুম মোহাম্মদ আলীসহ পরিবারের পূর্বপুরুষদের কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ, এনসিপি নেতাকর্মী, পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গ্রামবাসী উপস্থিত ছিলেন।

জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. আব্দুল বারী বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি এই বিজয়কে বাগমারার সাধারণ মানুষের বিজয় হিসেবে উল্লেখ করেন এবং সকলের সহযোগিতায় একটি ন্যায়ভিত্তিক, সুশাসনমুখী ও উন্নত বাগমারা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, এলাকার মানুষের প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন এবং সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

February 13, 2026
বাগমারায় এমপি নির্বাচিত হয়ে পারিবারিক কবর জিয়ারত করলেন ডা. বারী

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT