খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ডুমুরিয়ায় সনাতনী ভোটে ধানের শীষের বিজয় ‎প্রভাবশালী বিএনপি নেতাদের নিজ কেন্দ্রেও বিপর্যয় !

স্টাফ রিপোর্টার,‎এস মেহেদি হাসান, খুলনা: খুলনা ৫ আসনে সনাতনীদের ভোটে ধানের শীষের বিজয়। এমনটি আখ্যায়িত করে বিএনপির অনেক বড় বড় নেতা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। বাস্তবেও তাই। আওয়ামী দুর্গে,বিএনপির হানা। তবে বিএনপির প্রভাবশালী নেতাদের নিজ নিজ কেন্দ্রে কিন্তু ভরাডুবি হয়েছে। তথ্যানুসন্ধানে জানা গেছে মুসলিম অধ্যুষিত এলাকায় বেশীর ভাগ নারীরাই দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন।‎দীর্ঘ প্রতীক্ষার পর লম্বা লাইনে প্রতিটি কেন্দ্রে সনাতনীদের উপস্থিতিতে ভোট প্রদান।যার প্রমাণ রয়েছে ফলাফল সিটে। বিশ্বাস, ভালোবাসা ও আস্থার জায়গা থেকে এর বিকাশ ঘটেছে এমনটি দাবি অনেক নেতা কর্মীর।এখন প্রশ্ন কি কারণে এত জয় জয়াকর? আর এর নেপথ্যে কারা? এ ভালোবাসা ও আস্থা ধরে রাখার উপায় কি? এসব প্রশ্নের উত্তর খুঁজতে মাঠে আমরা। এ নিয়ে কথা হয় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজের সাথে। তিনি বলেন সংখ্যালঘু কিছু নেই। আমরা সবাই বাঙালি, হিন্দু-মুসলিম ভাই ভাই।একই জনপদে সূখে দুঃখে বসবাস মোদের।আর আজীবন এ ভাবে মিলে মিশে থাকতে চাই। আমাদের আচারণ ও আশ্বাসে এক মত তারা।যে কারণে ভোট দিয়ে সেটি তারা প্রমাণ করে দিয়েছে। তিনি আরো বলেন বিশেষ করে হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টানদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।জীবন দিয়ে হলেও সূখে দুখে পাশে থাকবে জাতীয়তাবাদী দল বিএনপিও। অপর এক প্রশ্নের জবাবে খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট  ও মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট খুলনা জেলার আহ্বায়ক বান্দা কলেজিয়েট স্কুল এন্ড কলেজের শিক্ষক নিত্যানন্দ মন্ডলের সাথে। তিনি বলেন হিন্দু সম্প্রদায়ের আস্থা ফিরাতে ও জাতীয়তাবাদী দল বিএনপির ছায়া তলে আনতে দির্ঘ দিন ধরে কাজ করে আসছি। উপজেলা বিভিন্ন এলাকায় সনাতনী  সমাবেশ,হিন্দু সম্প্রদায়ের আচারানুষ্ঠানে অংশগ্রহণ,মতূয়া মহাসমাবেশসহ নানা ভাবে হিন্দুদের সংগঠিত করা হয়েছে। বান্দা কলেজিয়েট স্কুল মাঠে আয়োজিত মতুয়া মহাসমাবেশে হাজার হাজার মতুয়া সংঘের ভক্ত বৃন্দের উপস্থিতিতে ওড়াকান্দি শ্রীধামের মতুয়্যাচার্য্য শ্রী পদ্মনাভ ঠাকুর নিজেই হাজির হয়ে এবারের নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষের দল বিএনপিতে ভোট প্রদান করার জন্য সকলের প্রতি আহবান জানান। যে কারণে সনাতনীরা আস্থার জায়গা হিসেবে বিএনপিকে বেছে নিয়ে উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রদান করেছে। আর এ আস্থা ধরে রাখতে তাদের প্রতি ভালোবাসা ও সুখে দুখে পাশে থাকতে হবে। এ জন্য জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতাকর্মী আন্তরিক থাকতে হবে।

February 14, 2026
ডুমুরিয়ায় সনাতনী ভোটে ধানের শীষের বিজয় ‎প্রভাবশালী বিএনপি নেতাদের নিজ কেন্দ্রেও বিপর্যয় !

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT