খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

যাত্রা শুরু করল প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ

নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :নবনির্বাচিত ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রতিটি কর্মকাণ্ড এবং উন্নয়নমূলক আপডেট সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছে দিতে চালু করা হয়েছে অফিশিয়াল ফেসবুক পেজ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) নতুন সরকারের প্রথম কার্যদিবসেই ডিজিটাল যোগাযোগের এই নতুন মাধ্যমটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।ফেসবুক পেজটির নাম দেওয়া হয়েছে ‘PMO Bangladesh – প্রধানমন্ত্রীর কার্যালয়’। আধুনিক ও জনবান্ধব সরকার ব্যবস্থার অংশ হিসেবে এই প্ল্যাটফর্মটি ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে। পেজটির ডিসপ্লে পিকচার হিসেবে যুক্ত করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি।প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, সরকারি সিদ্ধান্ত, প্রজ্ঞাপন এবং গুরুত্বপূর্ণ তথ্যাদি দ্রুত ও নির্ভুলভাবে সাধারণ নাগরিক ও গণমাধ্যমকর্মীদের কাছে পৌঁছে দেওয়াই এই পেজটির মূল লক্ষ্য। এর মাধ্যমে গুজব প্রতিরোধ এবং স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

February 19, 2026
যাত্রা শুরু করল প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT