খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

গাজা পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি ৯ দেশের

নিজেস্ব প্রতিনিদি সাদিয়া আক্তার :মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সভাপতিত্বে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়েছে শান্তি বোর্ডের প্রথম বৈঠক। প্রথম বৈঠকে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে নয়টি সদস্য দেশ। পাশাপাশি পাঁচটি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডের জন্য একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে সেনা মোতায়েনের জন্য সম্মত হয়েছে। খবর আল জাজিরার।বৃহস্পতিবার বোর্ডের সভায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বোর্ড অব পিসে’ ১০ বিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র, যদিও তিনি এই অর্থ কী কাজে ব্যবহার করা হবে তা নির্দিষ্ট করে বলেননি।ট্রাম্প বলেন, কাজাখস্তান, আজারবাইজান, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো, বাহরাইন, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান এবং কুয়েত গাজা পুনর্গঠনের জন্য প্রাথমিক ডাউন পেমেন্ট সংগ্রহ করেছে।তিনি জানান, ‘প্রতিটি ডলার ব্যয় করা হবে স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য। শান্তি বোর্ড দেখিয়ে দিচ্ছে কীভাবে একটি উন্নত ভবিষ্যত গড়ে তোলা যেতে পারে।’ফিলিস্তিনি ভূখণ্ড গাজা পুনর্নির্মাণের জন্য প্রয়োজন আনুমানিক ৭০ বিলিয়ন ডলার। প্রতিশ্রুতিবদ্ধ তহবিল এর একটি ভগ্নাংশ মাত্র।ইতোমধ্যে, ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো এবং আলবেনিয়া আন্তর্জাতিক বাহিনীর জন্য সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে, যা গাজায় ইসরাইলের যুদ্ধ শেষ করতে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার অংশ। মিশর এবং জর্ডান পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণের প্রতিশ্রুতি দিয়েছে।

February 20, 2026
গাজা পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি ৯ দেশের

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT