খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ইমরান খানের সঙ্গে চুক্তি নিয়ে যা বলছে পাকিস্তান সরকার

নিজেস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে পাকিস্তান সরকারের কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রীর রাজনীতিবিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ খান। ভবিষ্যতেও কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি।এর আগে পাকিস্তান সরকার ও কারাবন্দি পিটিআই প্রতিষ্ঠাতার মধ্যে চুক্তি হওয়ার ইঙ্গিত দিয়ে স্থানীয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। তবে এমন খবর অস্বীকার করেন তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।বৃহস্পতিবার জিও নিউজের এক অনুষ্ঠানে সানাউল্লাহ জোর দিয়ে বলেন, ‘সরকার কখনো কোনো চুক্তির প্রস্তাব দেয়নি এবং দেবেও না।’তিনি বলেন, সাবেক এই শাসক দলটির প্রতি সরকারের প্রস্তাব স্পষ্ট, তা হলো পাকিস্তানের স্থিতিশীলতার জন্য কাজ করা। তিনি বলেন, ‘পাকিস্তানকে শক্তিশালী করার জন্য আসুন বসে আলোচনা করি।’সানাউল্লাহ জানান, গত ২৪ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ও অন্যান্য সরকারি কর্মকর্তা পিটিআইয়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন। তবে পিটিআই প্রতিষ্ঠাতা সরকারের দেওয়া শর্তে রাজি না হওয়ায় বৈঠক কোনো ফল বয়ে আনেনি। সানাউল্লাহ ইমরানের অবস্থানের সমালোচনা করে একে ‘একগুঁয়েমি’ বলে অভিহিত করেন। তিনি বলেন, পিটিআই প্রতিষ্ঠাতা আলোচনার জন্য এমন শর্ত রেখেছিলেন, যা সরকারের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না।তিনি আশ্বস্ত করে বলেন, কারাবন্দি ইমরান খানকে সম্ভাব্য সর্বোত্তম চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

February 20, 2026
ইমরান খানের সঙ্গে চুক্তি নিয়ে যা বলছে পাকিস্তান সরকার

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT