খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

বাধার মুখে ফুল না দিয়েই শহীদ মিনার ছাড়লেন রুমিন ফারহানা

নিজস্ব  প্রতিনিধি সাদিয়া আক্তার :সরাইলে বাধার মুখে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে সদ্য নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ও বিএনপির সাবেক আলোচিত নারী নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা।শুক্রবার দিবাগত রাতে (২১ ফেব্রুয়ারি) ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি বাধার মুখে স্থানীয় শহীদ মিনার ছেড়ে চলে আসতে বাধ্য হন।এ ঘটনায় পরে রাত সাড়ে ১২টার দিকে রুমিন ফারহানার সমর্থকেরা সরাইল উপজেলার শাহবাজপুরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। এ সময় মহাসড়কের দুই পাশে অন্তত ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।রুমিন সমর্থকদের অভিযোগ, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে এক দল যুবক মিছিল নিয়ে এসে পরিস্থিতি ঘোলাটে করে। এক পর্যায়ে তারা সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে শ্রদ্ধা জানাতে বাধা দেয়। পরিস্থিতি ঘোলাটে ও উত্তপ্ত হওয়ায়, ফুল না দিয়েই রুমিন ফারহানা শহীদ মিনার ত্যাগ করেন।রুমিন ফারহানা স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ‘পরিকল্পিতভাবে হামলার চেষ্টা হয়েছে। পরাজয়ের প্রতিশোধ নেয়ার জন্য এই হামলার চেষ্টা। তবে বিএনপি যদি এখনই মাঠ পর্যায়ের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করে, এর পরিণাম ভয়াবহ হবে।’সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুমিন আরও বলেন, ‘ন্যাক্কারজনক ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’এ সময় আব্দুল আহাদ নামে তার এক আহত কর্মীর অবস্থাও গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরেন রুমিন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, এই ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়া হবে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। ঘটনার পর উত্তেজনা থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

February 21, 2026
বাধার মুখে ফুল না দিয়েই শহীদ মিনার ছাড়লেন রুমিন ফারহানা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT