খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

হান্নান মাসউদের গাড়িবহরে হামলা করেছে বিএনপি-আ.লীগ সন্ত্রাসীরা: নাহিদ

নাজেস্ব প্রতিনিধি মাহিয়া আক্তার:জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের গাড়িবহরে বিএনপি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা মিলেমিশে হামলা করেছে বলে অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।বুধবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্ট দিয়ে এ অভিযোগ জানান তিনি।নাহিদ ইসলাম লেখেন, আজ দুপুরে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজখবর নিতে হান্নান মাসউদ হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় যান। এ সময় তার ওপর অতর্কিত হামলা শুরু করে স্থানীয় বিএনপির সন্ত্রাসীরা। এর সঙ্গে যোগ দেয় আওয়ামী লীগের পুনর্বাসিত গুণ্ডা বাহিনী। এ হামলায় আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। একজন নির্বাচিত সংসদ সদস্যের ওপর এমন ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।তিনি আরও জানান, হামলার সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। হামলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।তিনি আরও জানান, হামলার সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। হামলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।নাহিদ ইসলাম বলেন, একজন নির্বাচিত সংসদ সদস্যকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে না পারা দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক। এর মধ্য দিয়ে সরকারের দেয়া আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি অকার্যকর প্রমাণিত হলো।তিনি বলেন, নির্বাচনের পর থেকে হাতিয়ায় হওয়া প্রত্যেকটি হামলার তদন্ত করতে হবে। সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে।

February 26, 2026
হান্নান মাসউদের গাড়িবহরে হামলা করেছে বিএনপি-আ.লীগ সন্ত্রাসীরা: নাহিদ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT