খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কেমন শত্রুতা ! ডুমুরিয়ায় ঘেরে গলদা চিংড়ি মারা পড়ে কয়েক লাখ টাকার ক্ষতি

‎স্টাফ রিপোর্টার, এস মেহেদী হাসান, খুলনা:‎ডুমুরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে এক মৎস্য ঘের মালিকের গলদা চিংড়ি মরে সাবাড় হয়ে গেছে। এতে ওই ঘের মালিকের কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার রানাই এলাকায় এ ঘটনা ঘটে।‎ক্ষতিগ্রস্থ ঘের মালিক উপজেলার খর্ণিয়া ইউনিয়নের রানাই গ্রামের মাসুদ জোয়ার্দারের ছেলে আমান‌উল্লাহ জোয়ার্দার জানান,বিল সিঙ্গার কামিন ডাঙ্গা বিলে ১৫ বিঘা জমি লীজ নিয়ে গলদা,বাগদাসহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ চাষ করে আসছি। কিন্তু ওই মৎস্য ঘেরের মধ্যে মাত্র ৭ শতাংশ জমি স্থানীয় মিনার  সরদারের থাকায় তিনি হারি না দিয়ে বিভিন্ন তালবাহানা করতে থাকে এবং ওই বড় ঘেরের মধ্যে ভরা মৌসুমে মিনার তার জায়গায় অগোছালো ও এলোমেলো ভাবে নেট টানিয়ে দেয়।এ নিয়ে উভয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে ঘটনার দিন বৃহস্পতিবার ভোরে ঘেরে যেয়ে দেখি ঘেরের অপরিপক্ক গলদা মাছগুলো মরে সাবাড় হয়ে গেছে। তবে মাছগুলো কিভাবে মারা গেছে তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি। এতে ঘের মালিকের প্রায় ৪/৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

‎

March 6, 2026
কেমন শত্রুতা ! ডুমুরিয়ায় ঘেরে গলদা চিংড়ি মারা পড়ে কয়েক লাখ টাকার ক্ষতি

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT