খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে অবশ্যই জড়িত থাকতে হবে: ট্রাম্প

নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মনে করেন ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর দেশটির পরবর্তী নেতা নির্বাচনের ক্ষেত্রে তার ব্যক্তিগতভাবে জড়িত থাকা উচিত।এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছাড়া উত্তরসূরি নিয়োগের চেষ্টা করে থাকে, তবে তারা ‘সময় নষ্ট করছে’।ট্রাম্প স্বীকার করেছেন, যদিও নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতাবা খামেনিকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে, তবে তিনি এটি মেনে নেবেন না।খামেনির ছেলে দুর্বল। আমাকে নিয়োগে জড়িত থাকতে হবে’, বলেন মার্কিন প্রেসিডেন্ট।তিনি আরো বলেন, খামেনির ছেলে আমার কাছে অগ্রহণযোগ্য। আমরা এমন কাউকে চাই যিনি ইরানে সম্প্রীতি এবং শান্তি আনবেন।ট্রাম্প বলেন, তিনি যেকোনো নতুন ইরানি নেতাকে প্রত্যাখ্যান করবেন যিনি পূর্ববর্তী নেতৃত্বের নীতি অব্যাহত রাখবেন। আর এমনটা হলে ‘পাঁচ বছরের মধ্যে’ যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে সংঘাতের ঝুঁকি থাকবে বলেও সতর্ক করেন তিনি।

March 6, 2026
ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে অবশ্যই জড়িত থাকতে হবে: ট্রাম্প

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT