খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ইরান প্রতিবেশীদের কাছে আত্মসমর্পণ করেছে: ট্রাম্প

নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার : প্রতিবেশীদের কাছে আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে ‘খুব কঠিন’ হামলারও হুমকি দিয়েছেন তিনি।প্রতিবেশী দেশগুলোর দিক থেকে কোনো হুমকি না এলে ইরান আর তাদের ভূখণ্ডে হামলা করবে না—ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পরে ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর পক্ষ থেকে এমন বিবৃতি আসার পর ট্রাম্প ওই মন্তব্য করেন।মার্কিন প্রেসিডেন্ট তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে আরো কঠোর হুমকি দিয়ে বলেছেন, আজ ইরানকে ‘খুব কঠোরভাবে আঘাত করা হবে’।ট্রাম্প যুক্তি দিয়েছেন, ইরান তার মধ্যপ্রাচ্যের প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়েছে এবং আত্মসমর্পণ করেছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে তারা আর তাদের ওপর আক্রমণ চালাবে না। এই প্রতিশ্রুতি কেবল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলি আক্রমণের কারণেই দেওয়া হয়েছে।আজ আরো আক্রমণের অঙ্গীকার করে ট্রাম্প বলেছেন, ‘খারাপ আচরণের কারণে ইরানের সম্পূর্ণ ধ্বংস এবং নিশ্চিত মৃত্যুর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। সেসব এলাকা এবং লোকদের লক্ষ্যবস্তু করা হবে যাদের এই মুহূর্ত পর্যন্ত লক্ষ্যবস্তু করার কথা বিবেচনা করা হয়নি।’

March 7, 2026
ইরান প্রতিবেশীদের কাছে আত্মসমর্পণ করেছে: ট্রাম্প

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT