খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

সরিষাবাড়ীতে ৪ নারী পকেটমার গ্রেপ্তার

নিজেস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার:জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজারের অগ্রণী ব্যাংক মোড় থেকে ৪ নারী পকেটমারকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার বিকেলে পকেটমার চক্রের ৪ নারী সদস্যকে আটক করে পুলিশ । তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।গ্রেপ্তারকৃত হলেন মাদারগঞ্জ থানার ময়লাকান্দি এলাকার হযরত আলীর স্ত্রী অনিতা খাতুন (৩০), একই গ্রামের মো. মাহবুবের স্ত্রী রেখা আক্তার (২০), ইসলামপুর থানার মাঝবাড়ী এলাকার বানু মিয়ার স্ত্রী হেলেনা বেগম (৩০) ও মেলান্দহ থানার মোহাম্মদপুর সৈডাপাড়া এলাকার সাগর মিয়ার স্ত্রী বন্যা (২০)।সূত্র জানায়,মঙ্গলবার দুপুরে শিমলা বাজারের অগ্রণী ব্যাংক মোড় এলাকায় ফাতেমা খাতুন নামে এক মহিলার ব্যাগ থেকে নগদ টাকা, সোনা ও রুপার গহনা চুরি হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে পকেটমার চক্রের ৪ নারী সদস্যকে আটক করে।সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মাদারগঞ্জ, ইসলামপুর ও মেলান্দাহ থানার বিভিন্ন গ্রামের ৪জন নারীকে চুরি মামলায় গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

March 11, 2026
সরিষাবাড়ীতে ৪ নারী পকেটমার গ্রেপ্তার

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT