খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

নিজেস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার:সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের নিরাপত্তা সংক্রান্ত স্পর্শকাতর ও বিভ্রান্তিকর ভিডিও প্রচারের দায়ে দেশটির পাবলিক প্রসিকিউটর সম্প্রতি তাদের গ্রেপ্তারের নির্দেশ দেন।দেশটির সরকারি সংবাদ সংস্থা ডব্লিউএএম জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের আবহে আমিরাতের ওপর হামলার সত্য ও মিথ্যা– উভয় ধরনের ভিডিও শেয়ার করেছেন।প্রসিকিউশন জানায়, এসব ভিডিওর মধ্যে যেমন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন বা ক্ষেপণাস্ত্র হামলার প্রকৃত ফুটেজ ছিল, তেমনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা বানোয়াট বিস্ফোরণ, অগ্নিকাণ্ড এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ভুয়া দৃশ্যও অন্তর্ভুক্ত ছিল।কর্তৃপক্ষের মতে, এই ভিডিওগুলো প্রকৃত হোক বা বানোয়াট, তা জনমনে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি করছে এবং জননিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। বিশেষ করে, এসব উপাদান শত্রুপক্ষকে সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানোর সুযোগ করে দেয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা উল্লেখ করেছেন।এই অপরাধের গুরুত্ব বিবেচনা করে অভিযুক্তদের কঠোর সাজার মুখোমুখি হতে হচ্ছে। ইচ্ছাকৃতভাবে প্রতারণা করা, জনগণের মধ্যে আতঙ্ক ছড়ানো এবং সামাজিক শান্তি নষ্ট করার অপরাধে তাদের প্রত্যেকের কমপক্ষে এক বছরের কারাদণ্ড এবং ১ লাখ দিরহাম (প্রায় ২৭,২২৪ ডলার) জরিমানা হতে পারে।

March 14, 2026
আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT