খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কেশবপুরে শিশু নিলয় ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি:যশোরের কেশবপুর উপজেলায় সামাজিক ও মানবিক সংগঠন শিশু নিলয় ফাউন্ডেশন (এসএনএফ)-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতারি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনকে কেন্দ্র করে এলাকাবাসীর মাঝে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভ্রাতৃত্ববোধের পরিবেশ সৃষ্টি হয়।সোমবার (১৬ মার্চ-২৬) কেশবপুর শিশু নিলয় ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক জনাব আব্দুল লতিফ এবং সংগঠনের সদস্যবৃন্দ ওই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন। মাহফিল অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, শুভানুধ্যায়ী ও এলাকার মুসল্লিরা উপস্থিত ছিলেন।ইফতারের পূর্বে পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও মানবসেবামূলক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই নিলয় ফাউন্ডেশনের মূল লক্ষ্য। শিশু নিলয় ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে, যা এলাকাবাসীর কাছে প্রশংসিত।পরে সবাই একসাথে ইফতার গ্রহণ করেন। ইফতার শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এমন মহতী আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।

ছবিঃ

১৬/০৩/২৬

March 16, 2026
কেশবপুরে শিশু নিলয় ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT